কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় নির্মাণাধীন বাধাঘাট সেতু দিয়ে গাড়ি চলাচলে বাধা দেওয়ায় সেতুর ঠিকাদারের ম্যানেজারকে গালিগালাজ ও এলাকা থেকে ‘তুলে নেওয়ার’ হুমকি দেওয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মাহমুদ মোস্তাককে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে একই সঙ্গে খুলনা জেলার দিঘলিয়া উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেনকেও বহিষ্কারের তথ্য দেওয়া হয়।
বহিষ্কারাদেশ প্রদান সংক্রান্ত ওই প্রেস বিজ্ঞপ্তিতে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে’ তাদের বহিষ্কার করা হয়েছে বলে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন।
এর আগে গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ক্লিপ (কল রেকর্ড) ছড়িয়ে পড়ে। পরে জানা যায়, অষ্টগ্রাম এলাকায় নির্মাণাধীন বাধাঘাট সেতু দিয়ে গাড়ি চলাচলে বাধা দেওয়ায় ওই সেতুর ঠিকাদারের ম্যানেজার রাকিবকে ‘তুলে নেওয়ার’ হুমকি দিয়েছেন উপজেলা ছাত্রদল নেতা (সদ্য বহিষ্কৃত) আল মাহমুদ মোস্তাক।
ছড়িয়ে পড়া অডিও ক্লিপে শোনা যায়, আল মাহমুদ মোস্তাক অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় ঠিকাদারের ম্যানেজারকে শাসাচ্ছেন। এক পর্যায়ে তাকে বলতে শোনা যায়, ‘ব্রীজ ভাঙলেও গাড়ি যাইব, গাড়ি ছাড়!’। কাজ চলমান থাকায় সেতু দিয়ে যান চলাচল সম্ভব নয়— এমন কথা জানালে তিনি ম্যানেজারকে ‘তুলে নিয়ে যাওয়ার’ এবং ‘দেখে নেওয়ার’ হুমকি দেন।
কথোপকথনে মোস্তাককে আরও বলতে শোনা যায়, ‘তুই আমার এলাকায় থাকস, আমার এলাকায় খাস... কাজ চলতাছে না কি চলতাছে হেইডা আমি দেখতাম না। গাড়ি ছাড়বি, না হয় তোরে ঘাড় ধইরা নিয়া যামু।’
অন্যদিকে, ঠিকাদারের ম্যানেজার রাকিব জানান, নির্মাণাধীন সেতু দিয়ে যান চলাচল করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং সেতুর কাঠামোগত ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে তার যুক্তি উপেক্ষা করে বারবার গালিগালাজ ও শারীরিক লাঞ্ছনার হুমকি দিতে শোনা যায় ছাত্রদল নেতা মোস্তাককে।
ঘটনাটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে উন্নয়নমূলক কাজে বাধা দেওয়ায় উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছিলেন স্থানীয়রা। আজ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে’ অষ্টগ্রাম উপজেলা ছাত্রদল নেতা আল মাহমুদ মোস্তাককে তার সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় একটি পাথরবোঝাই ট্রাক ছিটকে গিয়ে পাশের একটি বসতবাড়ির ওপর পড়ে দাদি ও নাতি গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৮ ঘণ্টা আগে
বকেয়া বেতনের দাবিতে বি ব্রাদার্স কারখানার শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে শ্রমিকরা ভৌতলী এলাকায় জড়ো হয়ে এ কর্মসূচি পালন করেন।
১০ ঘণ্টা আগে
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
১৩ ঘণ্টা আগে
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যুবদল কর্মী মুরাদ খান খুলনা থেকে তার হাজীগ্রামের নিজ বাড়িতে যাওয়ার পথে সেনহাটী মিয়া পাড়া মসজিদের কাছে পৌঁছালে কয়েকজন যুবক তার গতিরোধ করে। এ সময় মুরাদ দৌড়ে একটি দোকানে আশ্রয় নিলে অস্ত্রধারীরা সেখান থেকে ধরে নিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে।
১ দিন আগে