আ. লীগ নেতারা জামিন পেলে অন্য মামলায় গ্রেপ্তারের নির্দেশ রাজশাহী রেঞ্জ ডিআইজির

রাজশাহী ব্যুরো

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা আদালত থেকে জামিন পেলে তাদের পুনরায় অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। আজ মঙ্গলবার তার স্বাক্ষরিত এক চিঠিতে রেঞ্জাধীন আট জেলার পুলিশ সুপারদের (ডিএসবি) এ নির্দেশনা বাস্তবায়নের কথা বলা হয়েছে।

ডিআইজি মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আদিষ্ট হয়ে নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।

এরপর দুই দফা নির্দেশনা দেওয়া হয়। প্রথম নির্দেশনায় বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত ‘ফ্যাসিস্ট’ সংগঠনের যেসব নেতা বা কর্মী জামিনে মুক্তির পর দলকে শক্তিশালী ও সংগঠিত করতে সক্ষম এবং মাঠপর্যায়ে রাজনৈতিক তৎপরতা প্রদর্শনের সামর্থ্য রাখেন, তাদের জামিন হওয়ার পর অন্য মামলায় গ্রেপ্তার দেখাতে (শোন অ্যারেস্ট) হবে। তবে যারা এ ধরনের সাংগঠনিক সক্ষমতা বা সক্রিয়তার বৈশিষ্ট্য বহন করেন না, তাদের ক্ষেত্রে জামিনের পর আপাতত পুনরায় গ্রেপ্তার (শোন অ্যারেস্ট) দেখানোর প্রয়োজন নেই।

দ্বিতীয় নির্দেশনায় বলা হয়েছে, ভিআইপি প্রটোকল ও প্রটেকশন প্রদানের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, এ বিষয়ে পূর্বেও গ্রুপ মেসেজের মাধ্যমে সংশ্লিষ্ট পুলিশ সুপারদের অবহিত করা হয়েছিল। বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনুসরণীয় হিসেবে উল্লেখ করে তা যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

রাজশাহী রেঞ্জের আওতায় থাকা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট—এই আট জেলার পুলিশ সুপারদের কাছে নির্দেশনাটি পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, চিঠিটি সঠিক। তবে এর ভুল ব্যাখ্যা করা হচ্ছে। এটি একটি বার্তা। আমরা মূলত আমাদের গোয়েন্দা এসবিকে নির্দেশনা দিয়েছি। তবে এটি মাঠ পর্যায়ে বাস্তাবায়ন হবে কী না সেটি বলা হয়নি। এটি আমরা পর্যবেক্ষণের জন্য করেছি। জনগণের জানমালের নিরাপত্তার জন্য বা মবের বিরুদ্ধে আগাম তথ্য দিয়ে রেখেছি। যাতে করে পুলিশ সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে পারে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি গ্রেপ্তার

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি এস এম সাদিকুর রহমান লিংকনকে আদালত চত্বর থেকে গ্রেপ্তার করেছে মহানগর কোতোয়ালি থানা-পুলিশ।

১১ ঘণ্টা আগে

কুমিল্লা জেলা পরিষদের বিরুদ্ধে সওজের সড়ক ইজারার অভিযোগে তদন্ত

কুমিল্লা শহরের শাসনগাছা বাসটার্মিনাল ইজারার নামে এখতিয়ারবহির্ভূতভাবে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সড়ক ইজারা দিয়ে টোল আদায় করে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগ উঠেছে কুমিল্লা জেলা পরিষদের বিরুদ্ধে। ওই সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে জোরপূর্বক ১০ টাকা করে টোল আদায় করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

১৬ ঘণ্টা আগে

গাজীপুরে ট্রাকের ধাক্কায় দুই শিক্ষার্থী নিহত

নিহতরা হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা এলাকার মনজুর হোসেনের ছেলে নওশের আকন্দ (১৬) ও একই এলাকার মোশারফ হোসেনের ছেলে মিহাদ আকন্দ (১৫)।

১৭ ঘণ্টা আগে

বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

প্রতিবারই সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুরোনো কমিটি বাতিল করে নতুন একনেক গঠিত হয়। এই একনেক সভায় উন্নয়ন প্রকল্প পাস হয়। তবে একনেক সভায় যে মন্ত্রণালয়ের প্রকল্প ওঠে, সেই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রীকে উপস্থিত থাকতে হয়।

১৭ ঘণ্টা আগে