গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর রহমানকে পিটিয়ে হত্যার মামলার প্রায় এক মাস পার হলেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (৪ সেপ্টেম্ব সকালে উপজেলার ঠাকুরপাড়া এলাকায় মৌচাক–জামালপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন তারা। এতে প্রায় এক ঘণ্টা ওই পথে যান চলাচল বন্ধ থাকে।
বিক্ষোভকারীদের অভিযোগ, মামলায় অভিযুক্তদের নাম-পরিচয় স্পষ্টভাবে উল্লেখ থাকার পরও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তাদের দাবি, অভিযুক্তরা এলাকায় অবস্থান করলেও রহস্যজনক কারণে গ্রেপ্তার করা হচ্ছে না।
দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।
নিহত আজিবর রহমানের বয়স ছিল ৪৫ বছর। তিনি কালিয়াকৈর উপজেলার ঠাকুরপাড়া এলাকার মারফত আলীর ছেলে।
এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে একই এলাকার শরিফ হোসেন এবং তাঁর দুই ছেলে সাগর হোসেন ও সুমন মিয়াসহ কয়েকজনকে।
নিহতের স্ত্রী ও মামলার বাদী নাসরিন আক্তার বলেন, আসামিরা এলাকায় রয়েছেন বলে তারা জানতে পেরেছেন। কিন্তু পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। দ্রুত তাদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৩ জুলাই রাতে ফটিক মার্কেট এলাকা থেকে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন আজিবর রহমান। পথে চলন্ত অটোরিকশায় তাঁর ওপর হামলা চালানো হয়।
অভিযোগ অনুযায়ী, শরিফ হোসেন, তাঁর দুই ছেলে সুমন ও সাগরসহ কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র ও লোহার পাইপ দিয়ে আজিবরকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কেপিজে বিশেষায়িত হাসপাতালের জরুরি বিভাগে নেন। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ আগস্ট তাঁর মৃত্যু হয়।
এরপর আজিবরের স্ত্রী নাসরিন আক্তার কালিয়াকৈর থানায় হত্যা মামলা করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

দীর্ঘ তিন মাস বনে ছিল সুনসান নীরবতা। ছিল না জেলে-বাওয়ালির কোলাহল, পর্যটকের পদচারণা কিংবা নৌযানের শব্দ। মানুষের আনাগোনা কম থাকায় এ সময়ে সুন্দরবন নিজের মতো করে বেড়ে ওঠার সুযোগ পেয়েছে। বনের চরে নির্ভয়ে ঘাস খেয়েছে হরিণের পাল, খালের পাড়ে রোদ পোহিয়েছে কুমির। গাছের ডালে ডালে পাখির কলকাকলিতে মুখর ছিল বন। আর
৩ দিন আগে
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার মোতালেব ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি দক্ষিণ রামখানা ভূঁইয়াটারী এলাকার বাসিন্দা।
৩ দিন আগে
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেসের খাবারের বগিতে এক নারী যাত্রীকে (৪৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রোববার রাতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ ওই নারীর। এ ঘটনায় আজ মঙ্গলবার সান্তাহার জিআরপি থানায় মামলা করেছেন তিনি।
৩ দিন আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শ্রীনগরে পৃথক কর্মসূচির আয়োজন করে দলটির বিবদমান দুই পক্ষ। কর্মসূচিতে অংশ নিতে শেখ আবদুল্লাহর সমর্থকেরা মিছিল নিয়ে শ্রীনগর বাজার এলাকায় আসেন। এ সময় তাদের ওপর সপু সমর্থকেরা হামলা চালালে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শ
৩ দিন আগে