ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলের ভেতর থেকে এক তরুণের কঙ্কাল, প্যান্ট ও গেঞ্জি উদ্ধার করেছে পুলিশ। পরনের পোশাক দেখে কঙ্কালটি নিজের ছেলে রাশেদুল ইসলামের (১৯) বলে শনাক্ত করেছেন তার বাবা মো. শাহজাহান।
গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চন্দ্রপুর গ্রামের ‘গারোর ভিটা’ এলাকা থেকে কঙ্কাল, প্যান্ট ও গেঞ্জি উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন জসিম উদ্দিন (২৪), রফিক (২৮) ও মোজাম্মেল হোসেন (২৭)।
পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা রাশেদুলকে শ্বাসরোধে হত্যার কথা জানিয়েছেন। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিহত রাশেদুল ফুলপুর উপজেলার কৃষ্ণ মহেশপট্টি গ্রামের বাসিন্দা। বাবার সঙ্গে তিনি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। তবে ইটভাটায় কাজ না থাকায় প্রায় দেড় মাস ধরে বাড়িতেই ছিলেন তিনি। এ সময় পাশের এলাকার তিন যুবকের সঙ্গে তার চলাফেরা ও আড্ডা বেড়ে যায়। তাদের সঙ্গে বিভিন্ন জায়গায় শ্রমিক হিসেবেও কাজ করতেন রাশেদুল।
পুলিশ ও রাশেদুলের পরিবার সূত্র জানায়, গত ১২ আগস্ট রাত নয়টার দিকে মুঠোফোনে রাশেদুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান জসিম উদ্দিন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
পরদিন সকালে রাশেদুলের মুঠোফোন নম্বর থেকে তার বাবার কাছে কল আসে। ফোনে এক নারীর কণ্ঠে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। দুই ঘণ্টার সময় বেঁধে দিয়ে কয়েক দফা ফোন ও খুদেবার্তা পাঠানো হয়। ওই দিনই ফুলপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন শাহজাহান।
ঘটনার পর জসিম এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে ২৫ আগস্ট ফুলপুর থানায় একটি অপহরণ মামলা করা হয়। মামলায় জসিমকে প্রধান আসামি এবং অজ্ঞাতপরিচয় আরও ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়।
মামলার তদন্তের একপর্যায়ে গতকাল দুপুরে নেত্রকোনার শ্যামগঞ্জ রেলস্টেশন এলাকা থেকে জসিমকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই গ্রামের রফিক ও মোজাম্মেলকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জসিমের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রাতে চন্দ্রপুর গ্রামের ‘গারোর ভিটা’ এলাকার জঙ্গলে অভিযান চালানো হয়। সেখানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন হাড়, মাথার খুলি এবং প্যান্ট ও গেঞ্জি পাওয়া যায়।
রাশেদুলের বাবা শাহজাহান বলেন, কয়েক দিন আগে রাশেদুল, রফিক ও মোজাম্মেল একসঙ্গে শসাখেতে কাজ করেছিলেন। কাজের পারিশ্রমিক হিসেবে রফিক ৫০০ টাকা পেলেও রাশেদুলকে দেওয়া হয় ১০০ টাকা। তার অভিযোগ, বাকি টাকা দিয়ে রফিক ইয়াবা কিনে সেবন করেন। পরে রাশেদুলের মুঠোফোন নষ্ট হলে পাওনা টাকা চাইতে গিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এই বিরোধের জেরে তিনজন মিলে রাশেদুলের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন।
তদন্তকারী কর্মকর্তা ও ফুলপুর থানার উপপরিদর্শক (এসআই) জিকরুল ইসলাম বলেন, আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাশেদুলকে শ্বাসরোধে হত্যার তথ্য পাওয়া গেছে। তবে তারা একেক সময় একেক ধরনের বক্তব্য দিচ্ছেন। হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়। বিষয়টি যাচাই করা হচ্ছে।
পুলিশ জানায়, উদ্ধার করা হাড়ের অংশগুলো ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য আজ ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। গ্রেপ্তার তিন আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানোর প্রক্রিতারয়া চলছে।

লক্ষ্মীপুরে সড়কের পাশের একটি পুকুরে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে দাদা, নাতি ও নাতনি। রোববার দুপুরে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আবু সিদ্দিক (৫০), তার নাতি পিয়াস হোসেন (৯) ও নাতনি পমি আক্তার।
১ দিন আগে
বাগেরহাটের কচুয়ায় মা, ছেলে ও নানিকে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। পরকীয়ার সম্পর্ক নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি পুলিশের।
১ দিন আগে
রাজধানীর ধানমন্ডিতে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা লুটের ঘটনায় তিন অবসরপ্রাপ্ত সেনাসদস্যসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে কয়েকজন আগে র্যাবেও কর্মরত ছিলেন। রোববার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।
১ দিন আগে
গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে দুর্ঘটনাটি ঘটে।
১ দিন আগে