লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে সড়কের পাশের একটি পুকুরে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে দাদা, নাতি ও নাতনি।
রোববার দুপুরে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আবু সিদ্দিক (৫০), তার নাতি পিয়াস হোসেন (৯) ও নাতনি পমি আক্তার।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে দুই নাতি-নাতনিকে নিয়ে পুকুরে গোসল করতে যান আবু সিদ্দিক। একপর্যায়ে তারা তিনজনই পানিতে ডুবে যান।
স্থানীয়রা পরে আবু সিদ্দিক ও পমি আক্তারের মরদেহ পানিতে ভাসতে দেখে উদ্ধার করেন। পরে পিয়াসকেও উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অরূপ পাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ বলেন, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় বাসা থেকে মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়া (৫২) নামে হিজড়া সম্প্রদায়ের এক নেত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গলায় জখমের চিহ্ন থাকা এবং বাসা থেকে টাকা ও দুটি মুঠোফোন না পাওয়ায় ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
১ দিন আগে
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে চারটার দিকে ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের সাতশৈয়া গ্রামের মাহবুব মল্লিকের বাড়িতে এ ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণে আহতদের স্থানীয় ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
১ দিন আগে
গতকাল শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য জামগড়া এলাকার চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে দম্পতির মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুজন হলেন— দিনাজপুরের নবাবগঞ্জ থানার বড় মাগুড়া পাকপাড়ার নাজমা আক্তার (৩৩) ও তার স্বামী নিশা পলাশবাড়ী এলাকার আলমগীর হোসেন (৪২)।
১ দিন আগে
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কাঞ্চনপুর মৃর্ধাবাড়ী এলাকায় ফুলবাড়ীয়াগামী যাত্রীবোঝাই একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মালবোঝাই কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন।
১ দিন আগে