ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা লুট, ৩ অবসরপ্রাপ্ত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৯

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি

রাজধানীর ধানমন্ডিতে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা লুটের ঘটনায় তিন অবসরপ্রাপ্ত সেনাসদস্যসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে কয়েকজন আগে র‍্যাবেও কর্মরত ছিলেন।

রোববার ( ৬ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।

গত ৩০ আগস্ট ধানমন্ডির ১২ নম্বর সড়কে ডিঙ্গি রেস্টুরেন্টের সামনে খোরশেদ আলম নামে এক ব্যক্তির কাছ থেকে টাকা লুট করা হয়। স্বর্ণ কেনার কথা বলে তাকে সেখানে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে ডাকাতি করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চার রাউন্ড গুলিসহ একটি দেশীয় রিভলভার উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তারদের দেওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও সাতজনকে আটক করা হয়।

গ্রেপ্তারদের কাছ থেকে এখন পর্যন্ত লুট হওয়া ৫ লাখ ৭৫ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়েছে। চক্রের পলাতক সদস্যদের ধরতে অভিযান চলছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, চক্রটির কয়েকজন স্বর্ণ কেনাবেচার সঙ্গে যুক্ত। তারা স্বর্ণ বিক্রির কথা বলে ক্রেতা সংগ্রহ করত। পরে নির্ধারিত স্থানে লেনদেনের সময় পরিকল্পিতভাবে ক্রেতার টাকা ছিনিয়ে নিত।

গ্রেপ্তার তিন সাবেক সেনাসদস্য হলেন সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট মুজিবুর রহমান, অনারারি ক্যাপ্টেন জাকির হোসেন এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার সোলায়মান মৃধা।

এ ঘটনায় ধানমন্ডি মডেল থানায় ডাকাতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে। গ্রেপ্তার কয়েকজনের বিরুদ্ধে আগেও ডাকাতি, ছিনতাই, মাদক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন মামলা রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

আশুলিয়ায় নবজাতকসহ নিহত দম্পতির পরিচয় শনাক্ত, পুলিশের ধারণা ‘হত্যা’

গতকাল শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য জামগড়া এলাকার চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে দম্পতির মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুজন হলেন— দিনাজপুরের নবাবগঞ্জ থানার বড় মাগুড়া পাকপাড়ার নাজমা আক্তার (৩৩) ও তার স্বামী নিশা পলাশবাড়ী এলাকার আলমগীর হোসেন (৪২)।

১ দিন আগে

গাজীপুরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত, আহত ২

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কাঞ্চনপুর মৃর্ধাবাড়ী এলাকায় ফুলবাড়ীয়াগামী যাত্রীবোঝাই একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মালবোঝাই কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন।

১ দিন আগে

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, ধানখেতে মিলল মরদেহ

মাগুরার মহম্মদপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মহম্মদপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। তবে এখনো পর্যন্ত নিহতের পরিচয় নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

১ দিন আগে

রিলিফের সরকারি চাল গুদামে, ব্যবসায়ী বললেন ‘লোভে পড়ে করেছি’

স্থানীয়দের দাবি, শুধু বিপ্লব কুমারের গুদাম নয়, নিয়মিত অভিযান চালানো হলে আরও কিছু ব্যবসায়ীর গুদামেও সরকারি চাল পাওয়া যেতে পারে। তাদের অভিযোগ, একটি চক্র সরকারি চাল অবৈধভাবে আত্মসাৎ করে সিংড়ার বেশ কিছু ব্যবসায়ীর কাছে তুলনামূলক কম দামে বিক্রি করে।

২ দিন আগে
Advertisement