নেত্রকোনা প্রতিনিধি

গত কদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ভারত থেকে ‘পুশইনে’র খবর মিলছে। এবার নেত্রকোনা সীমান্তের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ৩২ জনকে পুশইন তথা বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে।
বুধবার (৪ জুন) ভোরের দিকে জেলার দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়।
নেত্রকোনা ৩১ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক আব্দুল আউয়াল বলেন, পুশইন করা ৩২ জনের মধ্যে ২২ জন নারী, একটি শিশু, বাকি ৯ জন পুরুষ। গত ১০ বছরের বিভিন্ন সময়ে তারা ভারতে গিয়েছিলেন বলে বিএসএফ জানিয়েছে।
বিজিবি জানায়, বিজয়পুর বিওপির ১১৪৮/৬ এস থেকে বাংলাদেশের প্রায় ৫০০ গজ ভেতরে জগৎকূড়া এলাকায় পুশইন করানো হলে তাদের আটক করে বিজিবি। পরে তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্যে জেলা পরিষদ ডাকবাংলোতে রাখা হয়।
বুধবার বিজিবির সহকারী পরিচালক আব্দুল আউয়াল বলেন, পুশইন করা ৩২ জনের পরিচয় প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে। এদের বাড়ি টাঙ্গাইল, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর নড়াইল, ঢাকা, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, শেরপুর ও দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায়। তাদের দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।
২১ ঘণ্টা আগে
বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।
১ দিন আগে
নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
১ দিন আগে
গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
২ দিন আগে