দীন ইসলাম হত্যা মামলার আসামি শিহাব গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি
গ্রেপ্তার শিহাব। ছবি: র‌্যাব

নেত্রকোনা জেলার মদন উপজেলার দীন ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. শিহাবকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানার নারিকেল তলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কিশোরগঞ্জ র‌্যাব-১৪-এর সিপিসি-২ ও চট্টগ্রাম র‌্যাব-৭-এর সিপিএসসি।

শুক্রবার (২ মে) সকালে কিশোরগঞ্জের র‌্যাব-১৪ সিপিসি-২ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের ৬ মার্চ দুপুর ১টার দিকে নেত্রকোনা জেলার মদন থানার কাপাসাটিয়া গ্রামে দীন ইসলাম তার কেনা জমির সীমানা নির্ধারণ করতে গেলে মো. শিহাবসহ অন্য আসামিরা তাকে মারধর করেন। এ সময় দীন ইসলামের স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন সেখানে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

অবস্থার অবনতি হওয়ায় দীন ইসলামকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭ দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত দীন ইসলামের স্ত্রী তাহমিনা আক্তার বাদী হয়ে মদন থানায় হত্যা মামলা করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলাটি র‌্যাব-১৪, সিপিসি-২ ছায়াতদন্ত শুরু করে। পরে চট্টগ্রামের পতেঙ্গার র‌্যাব-৭-এর সহায়তায় বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে পতেঙ্গা থানার নারিকেল তলা এলাকায় অভিযান চালিয়ে শিহাবকে গ্রেপ্তার করা হয়। র‌াব জানিয়েছে, গ্রেপ্তার শিহাবের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

অষ্টগ্রামে মাছ কেনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

১৮ ঘণ্টা আগে

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার, শরীরে ব্লেডের জখম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

১ দিন আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা: মহাসড়ক অবরোধের ২ ঘণ্টা পর প্রত্যাহার

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

১ দিন আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে