নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

পাথর ভাঙার মেশিন (ক্রাশার মেশিন) চালিয়ে বায়ু দুষণের অভিযোগে ময়মনসিংহের নান্দাইল উপজেলার এক পাথর ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৩ জুলাই) দুপুরে নান্দাইল উপজেলার তারঘাট বাজারের পাথর মহালে গিয়ে আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারমিনা সাত্তার। এ সময় সেনাবাহিনীর সদস্যদের উপস্থিত থাকতে দেখা গেছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, উপজেলার মুশুলি ইউনিয়নের তারঘাট বাজারে নরসুন্দা নদীর দুই পারে অবস্থিত পাথর মহাল। প্রতিবছর ওই মহালে শত কোটির টাকার পাথর বেচাকেনা হয়। সেই মহালের প্রতিদিন খোলা জায়গায় ক্রাশার মেশিন দিয়ে শত শত টন পাথর ভাঙানো হচ্ছিল। এতে পাথরের সূক্ষ্ম গুঁড়া বাতাসে উড়ে গিয়ে মানুষের শ্বাস-প্রশ্বাসে প্রবেশ করছে।
স্থানীয়রা বায়ু দুষণ নিয়ে একাধিকবার পরিবেশ অধিদপ্তরে অভিযোগ দেন। এ নিয়ে গণমাধ্যমেও সাংবাদ প্রকাশিত হয়। গত বছর পরিবেশ অধিদপ্তর থেকে কর্মকর্তারা এসে ক্রাশার মেশিন বন্ধ করার নির্দেশ দিয়ে যান। কিন্তু তারঘাট বাজারের পাথর ব্যবসায়ীরা সেই নির্দেশ অমান্য করছিলেন।
বুধবার যৌথ বাহিনীসহ ভ্রাম্যমাণ আদালতের ম্যজিস্ট্রেট সারমিনা সাত্তার তারঘাট বাজারে গিয়ে দেখতে পান, ক্রাশার মেশিনগুলো চলছে। ইউএনওকে দেখে বেশিরভাগ ক্রাশার মেশিন বন্ধ করে দেন শ্রমিকরা।
পরে প্রকাশ্যে ক্রাশার মেশিন চালিয়ে বায়ু দুষণ করার অভিযোগে পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান বাচ্চুকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান বলেন, ক্রাশার মেশিন ব্যবহার করতে হলে পরিবেশ অধিদপ্তরের অনুমতির প্রয়োজন রয়েছে। তারঘাট বাজারের পাথর ব্যবসায়ীদের এ ধরনের অনুমতি ছিল না। তাই পাথর মহালের ২৯ টি ক্রাশার মেশিন জব্দ করা হয়েছে।

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
১ দিন আগে
গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
২ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে