নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকেোণায় নানার বাড়িতে বেড়াতে এসে ট্রাকচাপায় নিহত হয়েছে ৯ বছরের শিশু আব্দুল্লাহ। শনিবার (৩ মে) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে জেলার কলমাকান্দা-নেত্রকোণা সড়কের পোগলা ইউনিয়নের হীরাকান্দা নামক স্থানে ঘটনাটি ঘটে। আব্দুল্লাহ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার অনন্তপুর গ্রামের আহম্মেদের ছেলে।
জানা যায়, আব্দুল্লাহ তার মায়ের সাথে তার নানার বাড়ি নেত্রকোণার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের হীরাকান্দা গ্রামের দুলাল মিয়ার বাড়িতে বেড়াতে আসে। সকালে আব্দুল্লাহ ঘুম থেকে উঠে বাড়ির বাইরে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে সে ঘটনাস্থলে মারা যায়। আশপাশের লোকজন বিষয়টি দেখে ঘাতক ট্রাক ও এর চালক মাহমুদুলকে (২৫) আটক করেন।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
১৮ ঘণ্টা আগে
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।
১ দিন আগে
বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।
১ দিন আগে
নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
১ দিন আগে