জামিনে বেরিয়ে ফের জেলগেটে গ্রেপ্তার উপজেলা আ.লীগের সভাপতি

নেত্রকোনা প্রতিনিধি
বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল কবীর খোকন। ফাইল ছবি

উচ্চ আদালত থেকে জামিন নিয়ে কারামুক্ত হওয়ার মুখেই ফের গ্রেপ্তার হয়েছেন নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলা শাখা আওয়ামী লীগের সভাপতি খায়রুল কবীর খোকন। প্রায় আট মাস আগে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (৪ জুন) বিকেলের দিকে জামিনে বের হওয়ার সময় জেলা কারাগারের সামনের ফটক থেকে মডেল থানার পুলিশ গ্রেপ্তার খায়রুল কবীর খোকনকে।

এর আগে ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ঢাকার কল্যাণপুর এলাকা থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) গ্রেপ্তার করেছিল খোকনকে। বারহাট্টা থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

স্বজনরা বলছেন, ২০২৪ সালের নাশকতার অভিযোগে বারহাট্টা থানায় দায়ের করা রাজনৈতিক মামলায় নেত্রকোনা জেলায় প্রথম গ্রেপ্তার হন খোকন। আওয়ামী লীগ সরকারের আমলে শেষের দিকে বারহাট্টা উপজেলা শাখা আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব পেয়েছিলেন তিনি।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বুধবার রাতে বলেন, নেত্রকোনা সদরের বিএনপির দলীয় কার্যালয়ে হামলার মামলায় খায়রুল কবীর খোকনকে গ্রেপ্তার করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার, শরীরে ব্লেডের জখম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

২১ ঘণ্টা আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা: মহাসড়ক অবরোধের ২ ঘণ্টা পর প্রত্যাহার

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

১ দিন আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

২ দিন আগে