নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন চান স্থানীয় নেতা মুহাম্মদ বশির। এ তথ্য জানিয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি।
রোববার (৩ আগস্ট) দুপুরের দিকে নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের হলরুমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় জেলা যুবদলের সাবেক সহসভাপতি ওয়ারেছ উদ্দিন ফারাসসহ আটপাড়া কেন্দুয়ার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
মতবিনিময়ে মুহাম্মদ বশির বলেন, বিএনপির দুঃসময়ে কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কাজ করেছি। এর জন্য বিগত সময়ে আমি ও আমার পরিবার বিভিন্নভাবে হয়রানি-নির্যাতনের শিকার হয়েছি।
তিনি বলেন, যদি বিএনপির মনোনয়ন পাই, তাহলে অবহেলিত আটপাড়া-কেন্দুয়া জনপদ উন্নয়নে নিয়োজিত থাকব। শিক্ষা ও স্বাস্থ্য খাতের মানোন্নয়নে কাজ করব।
এরই মধ্যে একাধিক মসজিদ, মাদরাসা করেছেন বলে জানান বশির। বলেন, ভবিষ্যতে নিজ অর্থায়নে আটপাড়া উপজেলায় আধুনিক মানসম্মত উচ্চ বিদ্যালয় করব, তা নিয়ে পরিকল্পনা করছি। আটপাড়া-কেন্দুয়া উপজেলার ভগ্ন যোগাযোগব্যবস্থাসহ সার্বিক উন্নয়ন করার প্রতিশ্রুতিও দেন তিনি।

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
১ দিন আগে
গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
২ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে