নেত্রকোনায় বর্ষবরণে হামলা: অভিযুক্ত ২ যুবদল নেতা এখনো অধরা

নেত্রকোনা প্রতিনিধি
আটপাড়া উপজেলা শাখা যুবদলের সদস্য সচিব নূর মোহাম্মদ খান ফরিদ ও যুগ্ন আহ্বায়ক মোতাসছির হোসেন ওরফে কাইয়ূম

নেত্রকোনার আটপাড়া উপজেলা প্রশাসন আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠান চলাকালে মঞ্চে হামলা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) অন্য কর্মকর্তাদের লাঞ্ছিত করার ঘটনায় দায়ের করা মামলার আসামি দুই যুবদল নেতাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা আটপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদের রোববার (২৭ এপ্রিল) বলেন, ওই ঘটনার মামলায় কামাল হোসেন তালুকদার নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুজন পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কামাল হোসেন তালুকদার আটপাড়া উপজেলা শাখা জাতীয়তাবাদী যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। গত ২০ এপ্রিল রাজধানীর পল্টন থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

মাামলার পলাতক দুই আসামি হলেন— আটপাড়া উপজেলা শাখা যুবদলের সদস্য সচিব নূর মোহাম্মদ খান ফরিদ ও যুগ্ন আহ্বায়ক মোতাসছির হোসেন ওরফে কাইয়ূম।

আটপাড়া উপজেলা প্রশাসন, মামলার এজাহার ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল (সোমবার) দুপুরে আটপাড়া উপজেলা পরিষদসংলগ্ন মুক্তমঞ্চে প্রশাসন আয়োজিত বর্ষবরণের অনুষ্ঠান চলছিল। এ সময় উপজেলা শাখা যুবদলের সদস্য সচিব নূর মোহাম্মদ খান ফরিদ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন তালুকদার ও মোতাসছির হোসেন ওরফে কাইয়ুমের নেতৃত্বে বেশ কয়েকজন নেতাকর্মী সেখানে হাজির হয়ে ইউএনওকে অনুষ্ঠান বন্ধ করতে বলেন।

ইউএনও কারণ জানতে চাইলে তারা বলেন, মঞ্চের ব্যানারে কেন স্থান হিসেবে ‘উপজেলা পরিষদ বঙ্গবন্ধু চত্বর’ লেখা হয়েছে? এ কথা বলে নেতাকর্মীরা মঞ্চে উঠে ব্যানার ছিঁড়ে ফেলেন। এ সময় ইউএনওসহ কর্মকর্তারা তাদের বাধা দিতে চাইলে ওই নেতারা তাদের লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে। তাদের মধ্যে এক নেতা উপস্থাপককে মারধর করে মাইক কেড়ে নিয়ে ইউএনওকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। এতে অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়।

পরে দেখা যায়, ফেসবুকে পোস্ট করা ১৪৩০ সালের ব্যানারের ছবি দেখে যুবদল নেতারা এ কাজ করেছিলেন। ভুল বুঝতে পেরে তারা ইউএনওর কাছে ক্ষমাও চান।

ঘটনায় পর দিন মঙ্গলবার দুপুরে ইউএনও কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোতাহার হোসেন বাদী হয়ে নূর মোহাম্মদ খান ফরিদ, মোতাসছির হোসেন ও কামাল হোসেন তালুকদারের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১২ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন। মামলার এক আসামিকে গ্রেপ্তার করলেও বাকি দুজন এখনো পলাতক।

এদিকে এ ঘটনায় ওই তিন যুবদল নেতাকে কারণ দর্শাতে (শোকজ) চিঠি দেয় কেন্দ্রীয় যুবদল। তবে তাদের বিরুদ্ধে আর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি বলে জানিয়েছেন দলীয় নেতারা।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

অষ্টগ্রামে মাছ কেনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

১৯ ঘণ্টা আগে

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার, শরীরে ব্লেডের জখম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

১ দিন আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা: মহাসড়ক অবরোধের ২ ঘণ্টা পর প্রত্যাহার

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

১ দিন আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে