প্রতিবেদক, রাজনীতি ডটকম
নেত্রকোণার কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ ফৌজদার (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২১ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে তিনি কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন।
আজ শনিবার বিকেলে তাঁর নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় বীরোচিত গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদান করেন কলমাকান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান এবং থানার ওসি মো. লুৎফুর রহমান। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকাবাসী।
আনোয়ার হোসেন আজাদ ফৌজদার কলমাকান্দা সদর ইউনিয়নের রঘুরামপুর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক ছাড়াও বীর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের কলমাকান্দা উপজেলা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, চার মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়।

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
১ দিন আগে
স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারিদের একটি দল অস্ত্রসহ ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ইসদাইর এলাকায় মহড়া দিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশকে দেখেই মাদক কারবারিরা গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও
২ দিন আগে
পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির
২ দিন আগে
এর আগে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুক্রবার রাতে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হককে আহ্বায়ক ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত কমিটিতে।
২ দিন আগে