নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইল উপজেলার পল্লিতে পর পর দুই রাতে ১৭টি গরু চুরি হয়েছে বলে কৃষকদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে। গরুচুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন সাতজন কৃষক। ক্ষতিগ্রস্থরা নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের সুরাশ্রম ও সিংরইল ইউনিয়নের কচুরি গ্রামের বাসিন্দ।
গত বৃহস্পতিবার ও গত বুধবার দিবাগত রাতের কোনো এক সময় গরু চুরির ঘটনা দুটি ঘটেছে। সুরাশ্রম গ্রাম থেকে চোরাই গরুগুলো ট্রাকে করে নিয়ে যাওয়া হয়েছে। এ দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, তিনি গরু চুরির বিষয়ে অবগত নন। এ চুরির বিষয়ে থানায় কেউ অভিযোগ করেছেন কিনা তা তিনি জানেন না।
নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের সুরাশ্রম গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক কদ্দুস মিয়ার দুইটি, সঞ্জু মিয়ার তিনটি, ফজলুল রহমানের তিনটি, লিটন মিয়ার দুইটিসহ মোট ১০টি গরু গত বুধবার রাতের কোনো এক সময় চুরি হয়।
কৃষকরা জানান, তাঁরা বৃহস্পতিবার ভোরে গিয়ে দেখতে পান গোয়ালঘরের দরজায় লাগানো তালা কাটা। দরজা খোলা দেখতে পেয়ে গোয়ালঘরের ভেতরে গিয়ে গরু পাননি। পরে আশেপাশের জঙ্গলসহ নানা জায়গায় খোঁজ করেও গরুগুলো পাননি।
ভুক্তভোগী কৃষক ফজলুর রহমান জানান, তিনি গাভির দুধ বিক্রি করে সংসার চালান। গাভি চুরি হওয়ায় পথে বসেছেন। কৃষক সঞ্জু মিয়া জানান, তাঁর তিনটি গরুর মূল্য হবে কমপক্ষে তিন লাখ টাকা। এই গরুগুলো দিয়েই নিজের কিছু জমি ছাড়াও পরের জমিতে হাল চাষ করতেন। এতেই তাঁর সংসারের ব্যয় মিটে। এখন তিনি পথে বসেছেন।
অপরদিকে উপজেলার সিংরুইল ইউনিয়নের কচুরী গ্রামের আবু বক্করের ২টি, দুলাল মিয়ার ৩টি ও নুর মিয়ার ২টি গরু গত বৃহস্পতিবার রাতের কোনো একসময় চুরি হয়। দুলাল মিয়া জানান, তিনি প্রতিদিনের মতো রাত ৩টার দিকে উঠে বসতঘরের পাশে থাকা গোয়ালঘরে গিয়ে নিজের গরুগুলোর খোঁজ নিতে যান। ওই সময় গোয়ালঘরে দেখতে পান তাঁর তিনটি গরু নেই।
কিছুক্ষণের মধ্যেই খবর আসে একই গ্রামের নুর মিয়া ও আবু বাক্কারের ৪টি গরু চুরি হয়েছে। এ অবস্থায় গ্রামে চোর আতঙ্ক বিরাজ করে। দুই রাতে ১৭টি গরু চুরি হয়ে যাওয়ার পর থেকে প্রায় সকল এলকার কৃষকদের মধ্যে চোর আতংক দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
১৮ ঘণ্টা আগে
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।
১ দিন আগে
বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।
১ দিন আগে
নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
১ দিন আগে