বিএনপির সম্মেলনে হামলা: বারহাট্টার ৪ ইউপি চেয়ারম্যান কারাগারে

নেত্রকোনা প্রতিনিধি
মঙ্গলবার নেত্রকোনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামাল হোসাইন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে হামলার মামলায় ৪ ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ছবি: রাজনীতি ডটকম

আড়াই বছর আগে উপজেলা বিএনপির সম্মেলনে হামলা চালিয়ে মঞ্চ ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় নেত্রকোনার বারহাট্টা উপজেলার চার ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে নেত্রকোনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামাল হোসাইন এ আদেশ দেন। ২০২২ সালের সেপ্টেম্বরের ওই ঘটনায় মামলা হয় গত বছরের ৩ সেপ্টেম্বর।

কারাগারে পাঠানো চার চেয়ারম্যান হলেন— বাউসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শামসুল হক, আসমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শফিকুল ইসলাম চন্দু, সাহতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. মিজানুর রহমান চঞ্চল, এবং চিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০২২ সালের ৩ সেপ্টেম্বর বারহাট্টার গোপালপুর এলাকায় বারহাট্টা-বাউসী সড়কের পাশে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল ছিল। ওই দিন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির মঞ্চ ভাঙচুর করে অগ্নিসংযোগ করেন।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২ সেপ্টেম্বর ওই ঘটনায় বারহাট্টা উপজেলার গোপালপুর গ্রামের ছাদেক মিয়ার ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে বারহাট্টা থানায় মামলা করেন।

মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুর রহমান লিটন, বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল কবীর খোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বারহাট্টা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বারহাট্টা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাঈনুল হক কাসেমসহ ৫৯ জন নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০ জনকে আসামি করা হয়।

আসামিপক্ষের আইনজীবী মোখাম্মেল হক রুবেল বলেন, আসামিরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের অন্তবর্তীকালীন জামিনে ছিলেন। তারা আজ (মঙ্গলবার) আমলি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক কামাল হোসাইন জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ নির্দেশ দেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

২১ ঘণ্টা আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে