টেস্টে ফেল: স্কুলে তালা দেওয়া সেই ১৬ শিক্ষার্থীকে বহিষ্কার

সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১৮: ৪৩
আরিফ নামের এক শিক্ষার্থীর নেতৃত্বে স্কুলের কয়েকটি কক্ষে তালা লাগিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে টেস্ট (নির্বাচনি) পরীক্ষায় সাত বিষয়ে ফেল করেন আরিফ নামের এক শিক্ষার্থী। পরে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগের দাবিতে তিনি শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করে স্কুলের কয়েকটি কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছিলেন। গত ৬ জানুয়ারির এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরিফসহ ১৬ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির উদ্যোগে গত ৮ জানুয়ারি একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার ও এডহক কমিটির সভাপতি অরুপ রতন সিংহের সভাপতিত্বে কমিটির সব সদস্য উপস্থিত ছিলেন। এতে সর্বসম্মতিক্রমে ১৬ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ বলেন, ‘১৬ জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কে কোন পর্যায়ে জড়িত ছিল, নেতৃত্ব দিয়েছে, সহযোগিতা করেছে কিংবা অনুসরণ করেছে— তা যাচাই করে যথাযথ শাস্তি নির্ধারণ করা হবে। এতে কারও প্রতি যেন অবিচার না হয়, সে বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।’

এর আগে গত ৬ জানুয়ারি সকালে আরিফ স্কুলে গিয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়ার জন্য শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি করে। এ সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ তার কাছে টেস্ট পরীক্ষায় কয় বিষয়ে ফেল করেছে জানতে চাইলে আরিফ জানান, তিনি সাত বিষয়ে ফেল করেছেন।

এরপর তিনি শিক্ষকদের হুমকি দিয়ে বলেন, তাকে পরীক্ষায় অংশ নিতে না দিলে এক বা দুই বিষয়ে ফেল করা অন্য কোনো শিক্ষার্থীও পরীক্ষায় অংশ নিতে পারবে না।

একপর্যায়ে আরিফ স্কুলের কয়েকটি কক্ষে তালা ঝুলিয়ে দেন। তখন তার সঙ্গে আরও বেশ কয়েকজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ঘটনার পর বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এলে তদন্ত সাপেক্ষে এডহক কমিটি অভিযুক্তদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

উল্লেখ্য, আরিফ লক্ষীপুর ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল আজিজের ছেলে। গত ৬ জানুয়ারি ছেলের বিরুদ্ধে স্কুলে তালা দেওয়ার অভিযোগের বিষয়ে তিনি অবগত নন বলে জানিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, ‘আমি বিএনপির রাজনীতি করি, আমার ছেলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয়।’

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে প্রাণ গেল ৪ জনের, আহত ২

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

৯ ঘণ্টা আগে

ফতুল্লায় মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪

স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারিদের একটি দল অস্ত্রসহ ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ইসদাইর এলাকায় মহড়া দিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশকে দেখেই মাদক কারবারিরা গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও

১ দিন আগে

সীতাকুণ্ডের জাহাজে মিলল মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড

পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির

১ দিন আগে

শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ প্রাণহানি: ৩ তদন্ত কমিটি, মামলা হয়নি ২৪ ঘণ্টাতেও

এর আগে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুক্রবার রাতে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হককে আহ্বায়ক ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত কমিটিতে।

১ দিন আগে