নাশকতার মামলায় গ্রেপ্তার খালিয়াজুরী উপজেলা আ.লীগের সভাপতি

নেত্রকোনা প্রতিনিধি
অজিত বরন সরকার। ছবি: সংগৃহীত

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী অজিত বরন সরকারকে চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় আসামি তিনি।

নেত্রকোনার খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৩১জুলাই) গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অজিত বরন সরকারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অজিত বরন সরকার নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নের বাঘাটিয়া গ্রামের বাসিন্দা।

ওসি আরও জানান, জুলাই-আগস্ট আন্দোলন চলাকালে গত বছরের ১৬ জুলাই খালিয়াজুরী উপজেলা বিএনপির অফিসে হামলা, ভাঙচুর ও নাশকতার অভিযোগে খালিয়াজুরী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন খালিয়াজুরী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বিএনপি নেতা মজনু মিয়া। স্থানীয় সংসদ সদস্য সাজ্জাদুল হাসানসহ ১৮৫ জনের নাম উল্লেখ করে মামলায় আওয়ামী লীগের আরও অজ্ঞাত ২৫০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

নাশকতার এ মামলায় ৫ নম্বর আসামি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অজিত বরন সরকার। চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেপ্তারের পর তাকে নেত্রকোনার খালিয়াজুরী থানায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন ওসি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

২ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে