শতবর্ষী শ্মশান রক্ষার দাবিতে মানববন্ধন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
শ্মশান রক্ষার দাবিতে ঈশ্বরগেঞ্জে রোববার মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেন হিন্দু ধর্মাবলম্বীরা। ছবি: রাজনীতি ডটকম

শতাব্দী কাল আগে থেকে উচাখিলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন করে আসছিলেন সনাতন ধর্মাবলম্বীরা। গরু হাট সম্প্রসারণ করতে গিয়ে ভেঙে যাওয়া সেই মহাশ্মশান রক্ষার দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা বাজার ও আশপাশের এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন।

রোববার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টা থেকে প্রায় দুই ঘণ্টা ধরে হিন্দু সম্প্রদায়ের শত শত লোক প্রতিবাদ জানাতে ঈশ্বরগঞ্জ পৌরশহরের ভেতর দিয়ে যাওয়ায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে পাশে জড়ো হয়ে এসব কর্মসূচি পালন করেন। একপর্যায়ে ব্যস্ততম সড়কটি অবরোধ করে রাখলে দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে।

কর্মসূচি আয়োজন করে পূজা উদযাপন কমিটি, হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্ট, শ্মশান কমিটির ব্যানারে। প্রতিবাদকারীরা ইউএনওর অপসারণের দাবিতেও স্লোগান দেন।

মহাশ্মশানটি ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের উচাখিলা বাজারে অবস্থিত। শ্মশানের পাশে কাঁচামাটিয়া নদী প্রবাহিত। স্থানীয়রা জানান, ঈশ্বরগঞ্জের ইউএনও মো. এরশাদুল আহমেদ সম্প্রতি উচাখিলা বাজার পরিদর্শন করেন। পরে ওই বাজারে গরুর হাট সম্প্রসারণের জন্য মাটি ভরাটের একটি প্রকল্প গ্রহণ করা হয়।

কয়েকদিন ধরে এক্সক্যাভেটর দিয়ে মাটি ভরাটের কাজ চলছিল পাশেই। মাটির চাপে শ্মশানের বেশ কয়েকটি পিলার ভেঙে যায়। তার ওপর উঁচু করে মাটি ফেলায় পুরো শ্মশানটি হুমকির মুখে পড়ে। শ্মশানটি রক্ষার জন্য হিন্দুরা ইউএনওর কাছে গিয়েও সাড়া পাননি। মাটি ভরাটের কাজও বন্ধ হয়নি।

এ অবস্থায় শ্মশান রক্ষার দাবিতে হিন্দু সম্প্রদায়ের শত শত লোকজন প্রায় ১৪ কিলোমিটার দূর থেকে উপজেলা সদরে এসে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. ইকবাল হোসাইন ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের আশ্বস্ত করে সড়ক থেকে সরিয়ে নেন।

বিক্ষোভ ও অবরোধ কর্মসূচিতে উপস্থিত শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক অলক ঘোষ ছোটন, রাজিপুর পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি জনি দে, ঈশ্বরগঞ্জ মহাশ্মশানের সাধারণ সম্পাদক পিন্টু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রাজিব গৌড়, উচাখিলা ইউনিয়নের সার্বজনীন শ্মশান কালীমন্দির কমিটির সভাপতি পরেশ চন্দ্রসাহা, সাধারণ সম্পাদক রাজিব সাহা রাজুসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদুল আহমেদ সাংবাদিককের বলেন, শ্মশানের কোনো স্থাপনায় হাত দেওয়া হয়নি। তবে নিচু জমিতে বালু ভরাটের সময় তিনটি পিলার ভেঙে গেছে। এটা অসাবধানতাবশত ঘটে গেছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

অষ্টগ্রামে মাছ কেনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

১৯ ঘণ্টা আগে

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার, শরীরে ব্লেডের জখম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

১ দিন আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা: মহাসড়ক অবরোধের ২ ঘণ্টা পর প্রত্যাহার

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

১ দিন আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে