আইনজীবীকে মারধর করে পুলিশে দিল বিএনপি কর্মীরা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়ায় এক আইনজীবীকে বিএনপির নেতাকর্মীরা মারধর করে পুলিশের কাছে সোর্পদ করেছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার বিকেলে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান আইনজীবীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, উপজেলার বিষ্ণুপুর বাঘমারা গ্রামের ও কেন্দুয়া শহরের আরামবাগ এলাকার বাসিন্দা আইনজীবী সঞ্জিত কুমার পন্ডিতকে গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে নিজ বাসা থেকে ডেকে নিয়ে যান বিএনপি নেতাকর্মীরা। পরে তাকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এদিকে আইনজীবী সঞ্জিত কুমার পন্ডিতের পরিবারের দাবি যুদ্ধাপরাধী মামলার বাদী ও ৫ আগস্টের পর কারাগারে থাকা আওয়ামী লীগ নেতা আলী রেজা কাঞ্চনের পক্ষে আইনজীবী হিসেবে আদালতে দাঁড়িয়েছিলেন। এ জন্য তাকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

অভিযোগ অস্বীকার করে কেন্দুয়া উপজেলা শাখা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু বলেন, অভিযোগ সম্পূর্ণ ভূয়া, মিথ্যা ও বানোয়াট।

এদিকে শনিবার (৩মে) বিকেলের দিকে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মিজানুর রহমান জানান, ২০২৩ সালে জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালীর বাসায় হামলা ভাঙচুর লুঠপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় হিলালীর কেয়ারটেকার জামাল মিয়া বাদী হয়ে ২০২৪ সালের ৫ আগস্টের পর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ওই মামলায় অ্যাডভোকেট সঞ্জিত কুমার পন্ডিতকে সন্দিগ্ধ আসামি হিসেবে আটক করে আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

অষ্টগ্রামে মাছ কেনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

১৮ ঘণ্টা আগে

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার, শরীরে ব্লেডের জখম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

১ দিন আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা: মহাসড়ক অবরোধের ২ ঘণ্টা পর প্রত্যাহার

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

১ দিন আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে