নানাবাড়িতে ঘরের আড়ায় ঝুলছিল আনসার সদস্যের মরদেহ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রতীকী ছবি

নানাবাড়িতে বেড়াতে যাওয়া এক আনসার সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রশিক্ষণ থেকে ছুটি নিয়ে তিনি নানাবাড়িতে গিয়েছিলেন।

শনিবার (৩০ আগস্ট) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজীবপুর ইউনিয়নের রামগোপালবাড়ি গ্রা‌ম থেকে ওই আনসার সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আনসার সদস্যের নাম নিজাম উদ্দিন (২৪)। ঈশ্বরগ‌ঞ্জের মগটুলা ইউনিয়নের তরফ পাছাইল গ্রা‌মের সাদেক মিয়ার ছেলে তিনি।

এলাকাবাসী ও পরিবার জানিয়েছে, নিজাম সিলেটের ফেঞ্চুগঞ্জে প্রশিক্ষণে ছিলেন। সেখান থেকে ছুটি নিয়ে ২৭ আগস্ট বাড়ি ফেরেন। পরে তি‌নি রাজীবপুর ইউনিয়নের রামগোপালবাড়ি গ্রামে নানাবাড়িতে বেড়াতে যান।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাতে খাওয়া-দাওয়া শেষে নিজাম ঘুমাতে যান। শনিবার সকালে নানি হালেমা খাতুন তাকে ঘুম থেকে তুলতে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাননি। পরে জানালার ফাঁক দিয়ে দেখতে পান, নিজাম ঘরের আড়ার সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছেন।

হালেমা খাতুনের চিৎকারে সবাই ছুটে যান। খবর পে‌য়ে বা‌ড়ি‌তে পুলিশও যায়। পরে পুলিশ দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

নিহত আনসার সদস্য নিজামের মামা শফিকুল ইসলাম বলেন, নিজাম উদ্দিন ছোটবেলা থেকেই নানাবাড়িতে থাকত, এখানে থেকেই পড়ালেখা করেছে। তিন দিন আগে প্রশিক্ষণ থেকে বাড়িতে আসার পর এখানে এসেছে। সকালে মায়ের (নিজামের নানি) চিৎকার শুনে গিয়ে দেখি ওর লাশ ঝুলছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, আনসার সদস্যের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন‌্য লাশ ম‌র্গে পাঠা‌নো হ‌বে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হ‌য়ে‌ছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৩ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৩ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৩ দিন আগে

১৫ আগস্ট ঘিরে আয়োজন, চট্টগ্রামে ১৫ আইনজীবী গ্রেপ্তার

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

৩ দিন আগে