প্রতিবেদক, রাজনীতি ডটকম

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক সড়কে উপজেলার গাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নেত্রকোনা সদর থানার বাহাদুরপুর গ্রামের খুশেদ মিয়ার ছেলে বিদ্যা মিয়া (৪২), একই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী লাভলী আক্তার (১৮), কাইলাটি ইউনিয়নের সাত বুড়িকান্দা গ্রামের আব্দুর রাশিদের স্ত্রী বকুল বেগম (৬০) এবং একই গ্রামের মৃত নবী নেওয়াজের ছেলে আব্দুর রাশিদ।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা নেত্রকোনার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে সাতটার দিকে অটোরিকশাটি গাছতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত অবস্থায় আরও চারজনকে স্থানীয়রা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
১৯ ঘণ্টা আগে
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।
১ দিন আগে
বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।
১ দিন আগে
নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
১ দিন আগে