নেত্রকোনা প্রতিনিধি

দীর্ঘ ১১ বছর পর নেত্রকোনা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের কাউন্সিল অধিবেশনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ড. রফিকুল ইসলাম হিলালী।
শনিবার (৩০ আগস্ট) জেলা শহরের মোক্তারপাড়া মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
সম্মেলন ঘিরে জেলা শহরের মোক্তারপাড়া, কুড়পাড় ও ছোটবাজারসহ পুরো শহরের বিভিন্ন এলাকা প্রার্থীদের ছবি সংবলিত ব্যানার, প্ল্যাকার্ড, পোস্টার, ফেস্টুন ও গেটে ছেয়ে যায়।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ছিল কাউন্সিল। এতে সভাপতি পদে প্রার্থী ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. আনোয়ারুল হক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুল হক। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী ও যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু এবং জেলা যুবদলের সাবেক সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি।
সম্মেলন ও কাউন্সিল পরিচালনার দায়িত্বে থাকা সহকারী নির্বাচন কমিশনার আইনজীবী আব্দুল কাইয়ূম খান উথান জানান, জেলার ১০ উপজেলা ও পাঁচ পৌর কমিটির এক হাজার ৫১৫ জন কাউন্সিলরসহ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ৬৭ জন প্রত্যক্ষ ভোট দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।
মোক্তারপাড়া মাঠের পাশেই জেলা শিল্পকলা একাডেমীতে কাউন্সিল অধিবেশন করা হয়। রাত পৌনে ১২টার দিকে সালাহউদ্দিন আহমেদ ফল ঘোষণা করেন।
ফলে জানা যায়, ১২৭৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. আনোয়ারুল হক, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহফুজুল হক পেয়েছেন ২১১ ভোট। অন্যদিকে ৭৪৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ড. রফিকুল ইসলাম হিলালী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুলাহ আল মামুন খান রনি পেয়েছেন ৭২১ ভোট।
এর আগে ২০১৪ সালের ২৫ অক্টোবর দ্বিবার্ষিক কাউন্সিলে প্রত্যক্ষ ভোটে নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি পদে আশরাফ উদ্দিন খান, সাধারণ সম্পাদক পদে আনোয়ারুল হক ও সাংগঠনিক সম্পাদক পদে এস এম মনিরুজ্জামান দুদু নির্বাচিত হন।
এর আট বছর পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৯২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন। মেয়াদোত্তীর্ণ এ কমিটি ২০১৯ সালে ৬ আগস্ট বিলুপ্ত করে দেয় কেন্দ্রীয় কমিটি। পরে ৬৭ সদস্যের আহ্বায়ক গত ছয় বছর দায়িত্ব পালন করছিল।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৩ দিন আগে
শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
৩ দিন আগে