নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল করায় গ্রেপ্তার ৬

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা পৌরশহরে নিষিদ্ধ ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী মিছিল করায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) একটি ঝটিকা মিছিল বের করেন তারা।

গ্রেপ্তাররা হলেন নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি চিন্ময় সরকার, সহ-ক্রীড়া সম্পাদক সন্দীপ সরকার, সদস্য সিন্ধু বণিক বিশাল, লোকমান হোসেন, পৌর ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক জয় সাহা ও সদস্য রাহুল রায়।

পুলিশ জানায়, গ্রেপ্তাররা আজ সকালে শহরের ছোটবাজার এলাকার আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে কয়েক মিনিটের ঝটিকা মিছিল করে শহীদ মিনারের দিকে যান।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায় তারা। পরে ভিডিও ফুটেজ দেখে দুপুরের দিকে শহরের বিভিন্ন এলাকা থেকে ওই ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টি করে জনসাধারণকে আতঙ্কিত করতে মিছিল করেছিল তারা। এ কারণে তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে থানায় মামলা করেছে। আগামীকাল শনিবার তাদের আদালতে পাঠানো হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার, শরীরে ব্লেডের জখম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

২১ ঘণ্টা আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা: মহাসড়ক অবরোধের ২ ঘণ্টা পর প্রত্যাহার

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

১ দিন আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

২ দিন আগে