নান্দাইলের ২ মিষ্টির দোকানকে জরিমানা, আরও দুটি সিলগালা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রতীকী ছবি

ময়মনসিংহের নান্দাইলে অস্বাস্থ্যকর পরিবেশ, ওজন ও পরিমাপে কারচুপি এবং পণ্যের মোড়কে যথাযথ তথ্য না থাকার অভিযোগে চারটি দোকানে অভিযান চালিয়ে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া দুটি মিষ্টির দোকানের মালিককে না পাওয়ায় প্রতিষ্ঠান দুটি সিলগালা করে দেওয়া হয়।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালত নান্দাইল পৌরশহরের পুরাতন বাজার ও উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের চামটা বাজারে এ অভিযান পরিচালনা করেন।

আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারমিনা সাত্তার। অভিযানে প্রসিকিউটর হিসেবে ছিলেন ময়মনসিংহের বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) আবিদ হাসনাত ও ফিল্ড অফিসার (সিএম) নজরুল ইসলাম। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নান্দাইল পুরাতন বাজারের ‘শ্রীগুরু মিষ্টান্ন ভান্ডার’ ও ‘রসের মিষ্টি’ নামক দুটি দোকানে দইসহ অন্যান্য ফার্মেন্টেড মিল্ক পণ্যের মোড়কে বিধি অনুযায়ী উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য না থাকায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

একই বাজারের ‘জয়গুরু মিষ্টান্ন ভান্ডার’ ও ‘জয়কালী মিষ্টান্ন ভান্ডার’ নামের দুটি প্রতিষ্ঠানের মালিক বা কোনো প্রতিনিধিকে অভিযানে পাওয়া যায়নি। ফলে উপজেলা প্রশাসন দোকান দুটিকে সিলগালা করে দেয়।

পরে চামটা বাজারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অভিযোগে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী ‘মা-বাবার দোয়া হোটেল’ ও ‘কালাম হোটেল’ নামক দুটি দোকানকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও সারমিনা সাত্তার বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি সব ব্যবসায়ীকে ভোক্তা অধিকার ও পণ্যের মান সম্পর্কিত আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য আহ্বান জানান।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

২৭ জুলাই থেকে শুরু চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

মন্ত্রী জানান, পরীক্ষার্থীরা এখন থেকে পূর্বঘোষিত নিয়মিত রুটিন অনুযায়ী বাকি পরীক্ষাগুলোতে অংশ নেবেন। তবে যেসব পরীক্ষা ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছিল, সেগুলো পরে নতুন সময়সূচি প্রকাশ করে আবার নেওয়া হবে।

২ দিন আগে

ধর্ষণ মামলায় চট্টগ্রাম মহানগর এনসিপির নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার আফতাব মজুমদার জয় চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি খুলশী থানার ওয়ারল্যাস মুরগী ফার্ম এলাকার বাসিন্দা।

২ দিন আগে

আসামিদের হুমকিতে বাদীর পরিবার বাড়িছাড়া

বাদী বলেন, ময়মনসিংহের পুলিশ সুপারের হস্তক্ষেপে অপহরণের শিকার আমার প্রতিবন্ধী মেয়ে উদ্ধার হয়। পরে আদালতের নির্দেশে তাকে সংশোধনাগারে পাঠানো হয়। কিন্তু মামলা করার পর থেকেই আসামিরা আমার ও পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে।

২ দিন আগে

বিচারক ছুড়লেন পেপারওয়েট, মাথা ফাটল আইনজীবীর

প্রত্যক্ষদর্শীরা জানান, বিচারিক কার্যক্রম চলার সময় এজলাসে হইচই শুরু হয়। এ সময় বিচারক সুজন মিয়া বারবার সবাইকে শান্ত হতে বলেন। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে তিনি ক্ষুব্ধ হয়ে আদালত কক্ষের পেছনের বেঞ্চে কথা বলতে থাকা কয়েকজন আইনজীবীকে লক্ষ্য করে কাঁচের পেপারওয়েট ছুড়ে মারেন। পেপারওয়েটটি সরাসরি প্রশিক

২ দিন আগে