নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন। শনিবার (১০মে) সকালের দিকে অনিক মাহবুব চৌধুরী মডেল থানায় সাধারণ ডায়েরি করার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী দিনে জেলা ছাত্রদলের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাওয়ার আশাবাদী। ওই প্রত্যাশার কারণে একটি চক্র আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যে চেষ্টা চালাচ্ছে।
তিনি আরও জানান, দলের সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শে এবং দলের ভাবমূর্তি স্বচ্ছ ও সুশৃঙ্খল রাখতে সাধারণ ডায়েরি করেছি।
অনিক মাহবুব চৌধুরী সাধারণ ডায়েরিতে লিখিত অভিযোগে জানান, শুক্রবার (৯মে) রাত অনুমান সাড়ে ১০টার সময় জেলা শহরের মোক্তারপাড়া এলাকায় বড় মসজিদের সামনে পুরাতন কালেক্টরেট মাঠে অবস্থান করাকালীন সময়ে জেলা শহরের নাগড়া (মধ্যপাড়া) বাসিন্দা আমার একজন ছোট ভাই মো. সাফিউল হক সাফিন (২৬), আমাকে মোবাইল করে জানায় যে তার মালিকানাধীন নাগড়া মাইক্রোস্ট্যান্ড সংলগ্ন লিবার্টি (প্রাঃ) হাসপাতালের ম্যানেজার রুবেলের ব্যবহৃত মোবাইল নম্বর-01722-078693 কে বা কারা আমার পরিচয় দিয়ে মোবাইল নম্বর-01979-748167 থেকে শুক্রবার (৯ মে) রাত অনুমান ৯টা ৫০ মিনিটের সময় আর্থিক সহযোগীতার দাবি করে।
আমার জানা মতে, আমি কাউকে উক্ত হাসপাতালের ম্যানেজারের নিকট কোনো প্রকার আর্থিক সহযোগিতা চাইতে বলি নাই। এমতাবস্থায় আমার দাবি অজ্ঞাতনামা কুচক্রী মহল আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই ম্যানেজার রুবেলের নিকট মোবাইল করে আমার পরিচয় দেয়। বিষয়টি আমি আমার সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দদের অবহিত করি। উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরিভূক্ত করে রাখার একান্ত প্রয়োজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
১৮ ঘণ্টা আগে
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।
১ দিন আগে
বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।
১ দিন আগে
নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
১ দিন আগে