ঈশ্বরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ, গ্রেপ্তার ১০

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ চারজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে ১০ জনকে আটক করেছে যৌথ বাহিনী। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আজ শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান রাজনীতি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বড়হিত ইউনিয়নের পাড়া ডাংরী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন মো. রফিকুল ইসলাম ভূঁইয়া (৫০) ও তার ছেলে হিমেল মিয়াসহ (২২) আরও দুজন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে আহতের ভাই মো. আনিছুল হক ভূঁইয়া বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে যায় পুলিশ। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় সেনাবাহিনীকে খবর দেওয়া হয়। পরে বৃহস্পতিবার রাতে যৌথ অভিযান চালিয়ে ১০ জনকে আটক করে। এ সময় বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মো. লাল মিয়া (৫৫), মো. সোহাগ মিয়া (২৬), সাব্বির আহম্মেদ মাসুম (২২), মো. লিমন আহম্মেদ (১৭), মো. সুমন মিয়া (১৫), মো. আনারুল হক (৪২), মোর্শেদুল আলম (৩৫), মো. শাহজাহান আলী (৫০), মজিবুর রহমান (৪৫), মোজাম্মেল হক (২৮)। তারা পাড়া ডাংরী গ্রামের বাসিন্দা।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

অষ্টগ্রামে মাছ কেনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

১৮ ঘণ্টা আগে

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার, শরীরে ব্লেডের জখম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

১ দিন আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা: মহাসড়ক অবরোধের ২ ঘণ্টা পর প্রত্যাহার

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

১ দিন আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে