পরীক্ষার্থীদের ফ্রি বাইক সার্ভিস দিল নবজাগরণ ব্লাড ডোনেশন

ডেস্ক, রাজনীতি ডটকম

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে অটোচালকদের অবরোধের কারণে গতকাল সোমবার ভোগান্তিতে পড়েন মাস্টার্স পরীক্ষার্থীসহ সাধারণ জনগণ। শিক্ষার্থীদের দুর্ভোগের কথা ভেবে এগিয়ে আসে নবজাগরণ ব্লাড ডোনেশন ময়মনসিংহ শাখার সদস্যরা।

নবজাগরণ ব্লাড ডোনেশন ময়মনসিংহ শাখার সভাপতি রিফাত তালুকদারের নেতৃত্বে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা পরীক্ষার্থীদের জন্য গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফ্রি বাইক সার্ভিস দিয়েছে এবং অন্যান্য পরিবহনে সাধারণ যাত্রীদের সঠিক ভাড়ায় যাতায়াত নিশ্চিত করেছে।

আয়োজকরা জানান, নবজাগরণ ব্লাড ডোনেশনের স্বেচ্ছাসেবীরা ছাড়াও শহরের অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক দলের নেতাকর্মী ও পুলিশ-সেনাবাহিনীর সদস্যরা শহরের বিভিন্ন পয়েন্টে তাদের নিজ নিজ অবস্থান থেকে সার্বিক সহযোগিতা করে নগরবাসীকে সাহায্য করেছে।

রিফাত তালুকদার বলেন, অটোচালকদের অবরোধের কারণে মাস্টার্স পরীক্ষার্থী ও সাধারণ জনগণ চরম ভোগান্তিতে পড়েন। তাদের ভোগান্তি লাঘবে নবজাগরণ ব্লাড ডোনেশন ময়মনসিংহের পক্ষ থেকে আমরা স্বেচ্ছাসেবীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরীক্ষার্থীদের ফ্রি বাইক সার্ভিস দিয়েছি এবং অন্যান্য পরিবহনে সাধারণ যাত্রীদের সঠিক ভাড়ায় যাতায়াত নিশ্চিত করতে চেষ্টা করেছি। আমি মনে করি এটা আমাদের নৈতিক দায়িত্বের অন্তর্ভুক্ত।

তিনি আরো বলেন, নবজাগরণ ব্লাড ডোনেশনের স্বেচ্ছাসেবীরা ছাড়াও শহরের অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক দলের নেতাকর্মীরা, পুলিশ ও সেনাবাহিনীর কার্যক্রম ছিল চোখে পরার মতো। নগরবাসীর বিপদে তরুণ সমাজ যে দৃষ্টান্ত স্থাপন করেছে এটা স্বরণীয় হয়ে থাকবে বলে আমি আশা করি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

২১ ঘণ্টা আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে