নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার আটপাড়া উপজেলার বানিয়াজান ইউনিয়ন পরিষদের ভেতরে এক দিনমজুরকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমার বিরুদ্ধে।
মঙ্গলবার (১২ আগস্ট) ঘটনাটির ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক বনানী বিশ্বাসের নিকট লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকে জেলা প্রশাসক ও অভিযুক্ত ইউএনও রুয়েল সাংমা সকল মাধ্যমে যোগাযোগ বন্ধ করে রেখেছেন।
এ ঘটনায় আটপাড়া যুবদল নেতা রায়হান বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছেন। আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) এ ঘটনার তদন্তের দায়িত্ব দিয়েছেন।
মারধরের শিকার ভুক্তভোগী দুর্জয় (১৭) উপজেলার বিষ্ণুপুর গ্রামের শহিদ মিয়ার ছেলে। তিনি দিনমজুরের কাজ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভিজিএফ চাল বিতরণের সময় বিষ্ণুপুর গ্রামের শহিদ মিয়ার ছেলে দুর্জয় ভিড়ের মধ্যে চাল নিতে গেলে ইউএনওর সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনা কেন্দ্র করে ইউএনও আনসারের লাঠি নিয়ে জনসম্মুখেই দুর্জয়কে বেধড়ক মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলে সকলেই আতঙ্কিত হয়ে পড়ে। উপস্থিত সকলে অনুরোধ করলেও শোনেননি ইউএনও। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
দুর্জয়ের চাচি হেপী আক্তার বলেন, আমি নিজ চোখে দেখেছি উনি পেটাচ্ছেন। আমি মাপ চেয়েছি, কিন্তু তিনি কোনো কথা শোনেননি।
এ বিষয়ে জানতে আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমার ও জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সঙ্গে যোগাযোগের জন্য তাদের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তারা রিসিভ করেননি।
এ বিষয়ে এডিসি (সার্বিক) মো. রাফিকুজ্জামান বলেন, ইউএনওর লাটিপেঠানোর ঘটনা ফেসবুকে দেখেছি। কিন্তু এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। জেলা প্রশাসক এ বিষয়ে ভালো বলতে পারবেন।
পিবিআই পরিদর্শক জাহিদ ইসলাম বলেন, আদালতের মামলার চিঠি পেয়েছি। মামলার কাগজ এখনো আসেনি। কাগজ পেলে তদন্তের কাজ শুরু হবে।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
২ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৩ দিন আগে