নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। এ ঘটনায় পুলিশ কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার তারেরঘাট বাজারে এ বিক্ষোভ মিছিলটি হয়েছে। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে দলটির এক নেতাকে সরকারের কঠোর সমালোচনা করে বক্তব্য দিতে দেখা গেছে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় হঠাৎ বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের কয়েক শ নেতাকর্মী ও সমর্থক মিছিল নিয়ে উপজেলার মুশুলি ইউনিয়নের তারেরঘাট বাজারে হাজির হন। বাজারের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে মিছিল করে সরকারবিরোধী স্লোগান দেন তারা।
আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে নান্দাইল মডেল থানা থেকে পুলিশের একটি দল তারেরঘাট বাজারে গিয়ে অবস্থান নেয়। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ জানান, পুলিশ নিয়ে তিনি ঘটনাস্থলে আছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে কোনো কর্মসূচি করতে দেওয়া হয়নি। পুলিশ ঘটনাস্থলে গেলে তারা সবাই দৌড়ে পালিয়ে গেছে।
স্থানীয় একজন বিএনপি কর্মী অবশ্য অভিযোগ করেছেন, আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর তিনি জানালেও সময়মতো পুলিশ সেখানে উপস্থিত হয়নি বলেই কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি।

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
১ দিন আগে
যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
১ দিন আগে
স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারিদের একটি দল অস্ত্রসহ ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ইসদাইর এলাকায় মহড়া দিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশকে দেখেই মাদক কারবারিরা গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও
২ দিন আগে
পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির
২ দিন আগে