প্রতিবেদক, রাজনীতি ডটকম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) কক্ষের দরজা-জানালা ভেঙে টিসিবির লুট হওয়া ডালের ৩১টি বস্তার মধ্যে ২৯টি উদ্ধার হয়েছে। আজ শুক্রবার সকালে ইউনিয়ন পরিষদের পাশেই খোলা মাঠ থেকে পুলিশ সেগুলো উদ্ধার করে। এর আগে বুধবার দিবাগত রাতে উপজেলার সরিষা ইউনিয়ন পরিষদ থেকে লুটের এ ঘটনা ঘটে।
আঠারবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. গোলাম কিবরিয়া বলেন, ইউনিয়ন পরিষদ থেকে ডালের বস্তা লুট হওয়ার পর গতকাল দিনভর সন্দেহভাজন বিভিন্ন ব্যক্তির বাসা-বাড়ি ও দোকানে অভিযান চালানো হয়। এ অবস্থায় শুক্রবার সকালে ইউনিয়ন পরিষদের পাশেই খোলা মাঠে ডালের বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
গোলাম কিবরিয়া বলেন, ‘এ ঘটনার সঙ্গে জড়িতরা বুঝতে পারে, তারা এগুলো হজম করতে পারবে না। তাই ভয়ে রাতের আঁধারে পরিষদের পাশে ডালের বস্তাগুলো ফেলে গেছে। উদ্ধারকৃত ডালের বস্তা আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট ডিলারের কাছে হস্তান্তর করা হবে।’
তিনি আরও বলেন, ‘যে দুটি বস্তা উদ্ধার হয়নি, সেগুলো উদ্ধারসহ এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।’
উল্লেখ্য, উপজেলার সরিষা ইউনিয়নের ৭৮৫ জন উপকারভোগীর জন্য টিসিবির ৫০ কেজি ওজনের ৩১ বস্তা ডাল গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে ইউনিয়ন পরিষদের কক্ষে রাখা হয়। ওই রাতেই সেখান থেকে সব ডাল লুট হয়ে যায়।
ইউনিয়ন পরিষদের দরজা-জানালা ভেঙে টিসিবির ৩১ বস্তা ডাল লুটইউনিয়ন পরিষদের দরজা-জানালা ভেঙে টিসিবির ৩১ বস্তা ডাল লুট
পরে এ ঘটনায় সন্দেহভাজন কয়েকজনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) থানায় লিখিত অভিযোগ দেন টিসিবি ডিলার মো. সোহাগ। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লুট হওয়া ডাল উদ্ধারে তৎপরতা চালালে ভয়ে বৃহস্পতিবার রাতের আঁধারে সেগুলো রেখে যায় এর সঙ্গে জড়িতরা।

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।
৯ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
২১ ঘণ্টা আগে
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।
১ দিন আগে
বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।
১ দিন আগে