নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে একটি ধান ক্ষেত থেকে আছিয়া খাতুন (৭০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানিয়েছেন, বোনের বাড়িতে থাকতেন আছিয়া। অনেক দিন ধরেই তিনি মানসিক ভারসাম্যহীন।
শুক্রবার (১১ এপ্রিল) দুর্গাপুরের বিরিশিরি ইউনিয়নের শিরবির গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। আছিয়া খাতুন ওই এলাকার মৃত আব্দুল আজিজের মেয়ে। তার স্বামীও জীবিত নেই। সংসার জীবনে তার কোনো সন্তান হয়নি।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আছিয়া উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ১০টার দিকে তাকে সর্বশেষ দাখিনাইল চৌরাস্তায় দেখা গেছে। রাতে বাড়ি ফেরেননি তিনি। পরে শুক্রবার দুপুর ১২টার দিকে ওই এলাকার পাশে একটি ধান ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, স্থানীয় লোকজন ও আছিয়া খাতুনের স্বজনদের ভাষ্যমতে তিনি মানসিকভাবে সুস্থ ছিলেন না। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
১৯ ঘণ্টা আগে
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।
১ দিন আগে
বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।
১ দিন আগে
নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
১ দিন আগে