জামায়াত কর্মীর বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ, মুচলেকায় ছাড়ল পুলিশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
অভিযোগের প্রমাণ না পাওয়ায় জামায়াত কর্মী আসাদুজ্জামানের কাছে থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে পুলিশ। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ-৩ আসনের সোনারগাঁওয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী ইকবাল হোসেন ভূঁইয়ার পক্ষে ভোটারদের টাকা বিতরণের অভিযোগে দলটির একজন কর্মীকে পুলিশে দেয় বিএনপির লোকজন। তবে পরে অভিযোগের প্রমাণ না পেয়ে মুচলেকা নিয়ে ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন সোনারগাঁও উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা আসিফ আল জিনাত।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার সনমান্দি ইউনিয়নের দড়িকান্দি এলাকায় আসাদুজ্জামান নামের ৫৫ বছর বয়সী জামায়াতের এক কর্মীকে আটক করে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তার কাছে ২০ হাজার টাকা পাওয়া যায় এবং সেই টাকা ভোটারদের মাঝে বিলি করারও অভিযোগ তোলেন বিএনপির লোকজন।

পরে প্রশাসনকে খবর দেওয়া হলে সেখানে নির্বাচনি দায়িত্বে থাকা নির্বাহী হাকিমের সঙ্গে বিজিবি ও পুলিশ সদস্যরা সেখানে যান। আসাদুজ্জামান দড়িকান্দি উত্তর জাইদেরগাঁও গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

সনমান্দি ইউনিয়ন বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আব্দুর রহিম বলেন, ‘জামায়াতে ইসলামীর সনমান্দি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সভাপতি নাছির উদ্দিনের বাড়ি থেকে টাকা নিয়ে ভোটারদের কাছে গিয়ে ভোট কেনার সময় হাতেনাতে আসাদুজ্জামানকে আটক করা হয়। পরে আমরা তাকে পুলিশে দিই।’

জামায়াত কর্মী আসাদুজ্জামানের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত। বিকেল সাড়ে ৫টার দিকে তিনি বলেন, ‘অভিযোগ পেয়ে ম্যাজিস্ট্রেটসহ ফোর্স সেখানে যায়। তাকে উপজেলা পরিষদে নিয়ে আসা হয়। পরে অভিযোগের পক্ষে সঠিক প্রমাণ না পাওয়া তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’

এ বিষয়ে নারায়ণগঞ্জ-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, উনি উনার ব্যক্তিগত টাকা নিয়ে যাচ্ছিলেন। ভোটারদের টাকা বিলির কথা সম্পূর্ণ মিথ্যা। তিনি আরও অভিযোগ করেন, দুপুরে একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি ওসমান গনির বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিএনপির নেতাকর্মীরা।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

‘নিখোঁজ’ সেই শিবির নেতা ধর্ষণ মামলায় গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার

‘নিখোঁজ’ হওয়ার প্রায় এক দিন পর কুমিল্লার লাকসাম থেকে উদ্ধার হওয়া বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা মো. জিসান আহম্মেদ প্রধানকে (২৮) ধর্ষণ ও জোরপূর্বক ভ্রূণ নষ্ট করার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে প্রেমের সম্পর্কের প্রাথমিক সত্যতা পাওয়ার দাবি করে তাকে সংগঠন থেকে ব

২ দিন আগে

কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইন চেষ্টা: পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

বিজিবি সূত্র জানায়, শূন্যরেখায় অবস্থানরত ১২ জন প্রকৃতপক্ষে ভারতীয় নাগরিক কি না, তা যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত জানাবে বলে বিএসএফ জানিয়েছে। এর আগ পর্যন্ত তাদের সীমান্তের শূন্যরেখাতেই অবস্থান করতে হবে।

২ দিন আগে

গাইবান্ধায় রাম বিগ্রহ নির্মাণ স্থগিত ঘোষণা, অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় শ্রীশ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির চত্বরে রামের বিগ্রহ নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যে নির্মাণকাজ স্থগিত ঘোষণা করেছে মন্দির কর্তৃপক্ষ। তবে এর মধ্যেই নির্মাণাধীন বিগ্রহ অপসারণের দাবিতে মাঠে নেমেছে ইমাম ওলামা পরিষদ। সংগঠনটি ৭২ ঘণ্টার মধ্যে বিগ্রহ অপসারণের দাবি

২ দিন আগে

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুজিব আলী (২০) নামে বাংলাদেশি এক তরুণ নিহত হয়েছেন। নিহত মুজিবের লাশ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে নিয়ে গেছে বিএসএফ। আইনি প্রক্রিয়া সম্পন্নের পর তারা লাশ হস্তান্তর করা হবে জানা গেছে।

২ দিন আগে