গণনা শেষ, জামায়াত নেতার ব্যাগে ছিল ৭৪ লাখ টাকা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮: ৩৬
সৈয়দপুর বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানের ব্যাগে ৭৪ লাখ পাওয়া গেছে। ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানের ব্যাগের টাকা গণনা শেষ হয়েছে। তার ব্যাগে মোট ৭৪ লাখ পাওয়া গেছে বলে বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে জানিয়েছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করীম।

এ বিষয়ে সন্ধ্যায় নীলফামারী পুলিশ সুপার কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে করা হবে। এর আগে এ দিন দুপুরে আটকের পর বেলাল উদ্দিন প্রধান নিজেই তার ব্যাগে প্রায় ৫০ লাখ টাকা থাকার তথ্য দিয়েছিলেন।

বুধবার সকাল ১১টার দিকে ইউএস-বাংলার একটি ফ্লাইটে ঢাকা থেকে নীলফামারীর সৈয়দপুর পৌঁছান বেলাল উদ্দিন। এ দিন তার টাকার ব্যাগ ঢাকার শাহজালাল বিমানবন্দরেও শনাক্ত হয়েছিল। তবে পরে কাস্টমসের অনাপত্তিতে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ।

প্রশ্ন উঠেছে, শাহজালাল বিমানবন্দরে স্ক্যানিংয়ে টাকা শনাক্ত হওয়া সত্ত্বেও তাকে কেন আটক করা হয়নি। এ বিষয়ে বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগীব সামাদ বলেন, ঢাকাতেও তার ব্যাগে টাকা থাকার বিষয়টি ধরা পড়ে। বিষয়টি কাস্টমস কর্তৃপক্ষকে অবহিত করা হলে তারা অনাপত্তি জানায়। তিনি আরও বলেন, অভ্যন্তরীণ রুটে অর্থ পরিবহনে কোনো সীমাবদ্ধতা নেই।

এদিকে সৈয়দপুর বিমানবন্দরে তাকে আটকের পর নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে বিশেষ অভিযান চালিয়ে তার বহন করা ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে টাকার পরিমাণ প্রায় ৫০ লাখ বলে ধারণা করা হচ্ছে।

সৈয়দপুর বিমানবন্দরে আটকের পর অসুস্থবোধ করলে বেলাল উদ্দিনকে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যার হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুরে স্থানান্তর করা হয়েছে বলে জানান পুলিশ সুপার জাহিদুল ইসলাম।

পুলিশের ভাষ্য, উদ্ধার হওয়া অর্থের উৎস ও ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে বেলাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি দাবি করেছেন, টাকাটি তার ব্যবসায়িক কাজের জন্য বহন করছিলেন। তবে এখন পর্যন্ত অর্থের উৎসসংক্রান্ত কোনো কাগজপত্র তিনি দেখাতে পারেননি।

অন্যদিকে, ঢাকার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের ঘটনাটিকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেন।

তিনি বলেন, ‘আমার পকেটে টাকা আছে, আমাকে ধরতে যাবে কেন? আইনশৃঙ্খলা বাহিনী অদ্ভুত প্রশ্ন করছে। এটি পরিকল্পিতভাবে জামায়াতের নেতৃবৃন্দকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা।’ তিনি বেলাল উদ্দিনের মুক্তি ও দ্রুত চিকিৎসা নিশ্চিত করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৩ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৪ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৪ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৪ দিন আগে