৫ আগস্টের পর ভারতে পলাতক, দেশে ফিরেই গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি
ভারত থেকে দেশে ফিরে গ্রেপ্তার অলি আহমেদ। ছবি: সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার করা হয়েছে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়েও ‘রহস্যজনকভাবে’ মুক্ত অলি আহমেদকে। সীমান্তে নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত অলি গত বছরের ৫ আগস্টের পর থেকে ভারতে পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২ এপ্রিল) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন।

অলি আহমেদ কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের আগবকজান গ্রামের মৃত লাল চাঁন তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় একাধিক সুত্রে জানা গেছে, ২০০৮ সালে সাত বছরের এক শিশুকে অপহরণ করে ধর্ষণ ও হত্যার অপরাধে মৃত্যুদণ্ড সাজা হয় অলি আহমেদের। উচ্চ আদালতে আপিল করলে সাজা কমে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তাকে। কিন্তু ‘রহস্যজনকভাবে’ মাত্র চার বছর কারাভোগের পর আইনি প্রক্রিয়ায় তিনি মুক্তি পান। ২০২৪ সালে কলমাকান্দা উপজেলায় আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে ভোট করেছিলেন তিনি।

পুলিশ জানিয়েছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে পালিয়ে যান অলি। সম্প্রতি ঈদ উপলক্ষে বাংলাদেশে ফেরার পরই আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসেন। যৌথ বাহিনীর একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, অলি আহমেদ দীর্ঘদিন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে চোরাচালানের একটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে তাকে জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

অষ্টগ্রামে মাছ কেনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

১৯ ঘণ্টা আগে

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার, শরীরে ব্লেডের জখম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

১ দিন আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা: মহাসড়ক অবরোধের ২ ঘণ্টা পর প্রত্যাহার

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

১ দিন আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে