নান্দাইলে বন্ধুর বাড়ি থে‌কে আ‌রেক বন্ধুর মরদেহ উদ্ধার

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ৩০ জুলাই ২০২৫, ২১: ৩৪
রিয়া‌দের মরদেহ উদ্ধা‌রের খবর পে‌য়ে বুধবার সকালে নাদিমের বাসায় এলাকাবাসীর ভিড়। ছবি: রাজনীতি ডটকম

ময়মনসিংহের নান্দাইল উপ‌জেলায় এক বন্ধুর বাড়ি থে‌কে আ‌রেক বন্ধুর রক্তাক্ত মরদেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। রিয়াদ‌কে খুন করা হ‌য়ে‌ছে ব‌লে পু‌লিশ ধারণা কর‌ছে। যে বন্ধুর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে সে বন্ধুসহ তার পরিবারের সদস্যরা পালিয়ে গেছেন।

নিহত রিয়াদ (২৫) উপজেলার আচারগাঁও ইউনিয়নের পোড়াবাড়িয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে। একই ইউ‌নিয়‌নের গারুয়া ভাটুয়াপাড়া গ্রা‌মের বা‌সিন্দা নাদিমের বাড়িতে তার মরদেহ পাওয়া গেছে।

বুধবার (৩০ জুলাই) সকা‌লে রিয়াদের মরদেহ উদ্ধার ক‌রে ময়মন‌সিংহ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতাল ম‌র্গে পাঠা‌য় পুলিশ।

পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েকদিন আগে নান্দাইল পৌরসভার পোড়বা‌ড়িয়া মহল্লার জনৈক হানিফ মিয়ার ব‌্যাটা‌রিচা‌লিত একটি ইজিবাইক বাড়ি থেকে চুরি হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে হানিফের লোকজন রিয়াদকে আটক করে।

আটকের পর রিয়াদকে আচারগাঁও বিলপাড়ার সোহরাব উদ্দিনের বাড়ির সামনে আ‌য়োজন করা একটি সালিশে উপ‌স্থিত করা হয়। সালিশে উপ‌স্থিত এক‌টি সূত্র জানায়, সেখানে রিয়াদ ই‌জিবাইক চুরির কথা স্বীকার করেন। এই চু‌রির সঙ্গে তার বন্ধু না‌দিমও জ‌ড়িত ব‌লে জানান। এ তথ‌্য পে‌য়ে সা‌লি‌শের লোকজন নাদিমকেও আটক করে সেখা‌নে উপস্থিত করে।

এ খবর পেয়ে নাদিমের মা ময়না বেগম সালিশে গিয়ে কথাবার্তা ব‌লে রিয়াদ ও নাদিমকে ছা‌ড়ি‌য়ে নি‌জের বা‌ড়ি‌তে নি‌য়ে যান। রাতে না‌দি‌মের বা‌ড়ি‌তেই রিয়াদ ছিলেন ব‌লে স্থানীয়রা জা‌নি‌য়ে‌ছেন। পরে সকালে গ্রা‌মের লোকজন নাদিমদের ঘ‌রে রিয়া‌দের ক্ষত-বিক্ষত মরদেহ দেখতে পায়। খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গি‌য়ে মরদেহ উদ্ধার করে।

নিহ‌তের বাবা আবদুল লতিফ সাংবা‌দিক‌দের বলেন, আমার ছেলেকে চু‌রির ঘটনায় ফাঁসিয়ে হত‌্যা করা হ‌য়ে‌ছে। আ‌মি হত‌্যাকারীদের বিচার চাই।

নান্দাইল মডেল থানার ওসি (তদন্ত) মুজাহিদ ইসলাম বলেন, ঘটনার তদন্ত চলছে। খুনিদের ধরার চেষ্টা কর‌ছে পু‌লিশ।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

২ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে