গাছে ঝুলছিল স্বামী-স্ত্রীর মরদেহ

নেত্রকোনা প্রতিনিধি
বাড়ির পেছনের গাছে ঝুলছিল দম্পতির মরদেহ। ছবি: রাজনীতি ডটকম

নেত্রকোনার মদন উপজেলায় গাছ থেকে ঝুলন্ত অবস্থায় এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাত মাস আগে বিয়ে করেছিলেন তারা। চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কাজ করতেন। ঈদের ছুটিতে গিয়েছিলেন বাড়িতে।

বুধবার (৯ এপ্রিল) বিকেলে নেত্রকোনার মদন উপজেলার বাঁশরী কান্দাপাড়ায় নিজ বাড়ির পেছনের একটি গাছ থেকে এই দম্পত্তির মরদেহ উদ্ধার করা হয়। নিহত আজিজুল ইসলাম (২২) বাঁশরী কান্দাপাড়া গ্রামের মাজু মিয়ার ছেলে। তার স্ত্রী রিমা আক্তার (১৯) একই উপজেলার ইমদাদপুর গ্রামের চাঁন মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজিজুল ও রিমার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সাত মাস আগে তারা বিয়ে করেন। পরে দুজনেই চট্টগ্রামে পোশাক শ্রমিকের কাজ নেন। ঈদ করতে বাড়িতে গিয়েছিলেন তারা। বুধবার রাতে চট্টগ্রামে যাওয়ার জন্য বাসের টিকিটও সংগ্রহ করেন। এর আগে বিকেলেই তাদের মরদেহ মিলল গাছের ডালে।

মদন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবাংশু কুমার জানান, খবর পেয়ে ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ দুইটি নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের লোকজনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

অষ্টগ্রামে মাছ কেনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

১৯ ঘণ্টা আগে

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার, শরীরে ব্লেডের জখম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

১ দিন আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা: মহাসড়ক অবরোধের ২ ঘণ্টা পর প্রত্যাহার

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

১ দিন আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে