বিএনপির মঞ্চ ভাঙচুরে অভিযুক্ত ছাত্রলীগ নেতা কারাগারে

নেত্রকোনা প্রতিনিধি
কারাগারে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা ফয়সাল আহমেদ। ছবি: রাজনীতি ডটকম

নেত্রকোনায় নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের বারহাট্টা সরকারি কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ২০২২ সালে বিএনপির এক সমাবেশে মঞ্চ ভাঙচুর ও আগুন দেওয়ার মামলায় আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে উপস্থাপন করেছিল পুলিশ।

ফয়সাল আহমেদ নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার গোপালপুর এলাকার আব্দুর রহমানের ছেলে। তিনি বারহাট্টা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।

বৃহস্পতিবার (১ মে) বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, বিএনপির ওই অনুষ্ঠানে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় অজ্ঞাত আসামি হিসেবে ফয়সালকে মঙ্গলবার রাতে বারহাট্টার গোপালপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০২২ সালের ৩ সেপ্টেম্বর বারহাট্টার গোপালপুর এলাকায় বারহাট্টা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল ছিল। ওই দিন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির মঞ্চ ভাঙচুর করে ও আগুন দেয়। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২ সেপ্টেম্বর এ ঘটনায় উপজেলার গোপালপুর এলাকার ছাদেক মিয়ার ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে বারহাট্টা থানায় মামলা করেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুর রহমান লিটন, বারহাট্টা উপজেলা শাখা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল কবীর খোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বারহাট্টা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বারহাট্টা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাঈনুল হক কাসেমসহ ৫৯ জন নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০ জনকে এ মামলার আসামি করা হয়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বাগেরহাটে মা-ছেলে ও নানিকে হত্যা, গ্রেপ্তার ৩

বাগেরহাটের কচুয়ায় মা, ছেলে ও নানিকে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। পরকীয়ার সম্পর্ক নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি পুলিশের।

২১ ঘণ্টা আগে

ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা লুট, ৩ অবসরপ্রাপ্ত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৯

রাজধানীর ধানমন্ডিতে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা লুটের ঘটনায় তিন অবসরপ্রাপ্ত সেনাসদস্যসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে কয়েকজন আগে র‍্যাবেও কর্মরত ছিলেন। রোববার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।

১ দিন আগে

গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩

গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে দুর্ঘটনাটি ঘটে।

১ দিন আগে

সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মায়ের

গুরুতর আহত ইভানকে স্থানীয়রা উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

২ দিন আগে
Advertisement