নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খানকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে নেত্রকোনা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে শহরের কাটলী এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।
রোববার বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ।
গ্রেপ্তার সোবায়েল আহমেদ খান জেলা শহরের কাটলী এলাকার মৃত শফিকুর রহমান খানের ছেলে।
থানা-পুলিশ ও সংগঠনের সূত্রে জানা গেছে, নেত্রকোনা জেলা ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ হওয়ার আগেই গত ৩০ জুন কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এর আগে ২০২১ সালের ২৬ জুন রবিউল আওয়াল শাওনকে সভাপতি এবং সোবায়েল আহমেদ খানকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রলীগের এই আংশিক কমিটি গঠন করা হয়েছিল। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর রবিউল আওয়াল শাওন ও সোবায়েল আহমেদ খানের বিরুদ্ধে অন্তত তিনটি নাশকতা ও বিস্ফোরণ আইনে মামলা হয়। গত ১ অক্টোবর রবিউল আওয়াল শাওনকে ময়মনসিংহ শহরের গাঙ্গিনাপাড় এলাকা থেকে মডেল থানা-পুলিশ গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
শনিবার রাত সাড়ে ১২টার দিকে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজের নেতৃত্বে সোবায়েল আহমেদ খানকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের একটি সূত্র জানায় সোবায়েল আহমেদ খান দীর্ঘদিন ধরে আত্মগোপনীয় ছিলেন। শনিবার রাত পৌনে ১২টার দিকে তিনি নিজ বাসায় যান। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে জানতে চাইলে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনাজ আজ রোববার দুপুরের দিকে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খানের বিরুদ্ধে বিভিন্ন সময় আন্দোলনকারীদের ওপর হামলা, স্থাপনা ভাঙচুর, লুটপাটসহ নাশকতার ঘটনা ঘটানোর অভিযোগ আছে। এসব ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় তিনটি মামলা আছে। তাঁকে আদালতে সোপর্দ করা হয়। বিজ্ঞ বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
১৮ ঘণ্টা আগে
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।
১ দিন আগে
বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।
১ দিন আগে
নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
১ দিন আগে