তারা বিভাজন চায়, নির্বাচন বানচাল করতে চায়: মির্জা ফখরুল

ময়মনসিংহ প্রতিনিধি
শনিবার ময়মনসিংহ টাউন হলে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: রাজনীতি ডটকম

দেশের রাজনীতিতে সক্রিয় একটি গোষ্ঠী মানুষের মধ্যে বিভাজন তৈরি করার পাশাপাশি জাতীয় নির্বাচন বানচাল করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আজ দুঃখের সঙ্গে বলতে হয়, একটি গোষ্ঠী— তারা বিভিন্ন রকম উগ্রবাদের কথা বলে মানুষকে বিভক্ত করতে চায়, বিভাজন তৈরি করতে চায়। একটা চক্রান্ত চলছে— যে নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচন বানচাল করে দেওয়ার জন্য একটি গোষ্ঠী চেষ্টা করছে।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে ময়মনসিংহ নগরীর টাউন হলে আয়োজিত জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, একাত্তর সালে আমরা— হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান, ক্ষুদ্র জাতি, বড় জাতি— সবাই একসঙ্গে লড়াই করেছিলাম আমাদের একটা ভূখণ্ডের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, আমাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আমাদের সবার দায়িত্ব হবে একসঙ্গে ঠিক একইভাবে আবার আমাদের অধিকার রক্ষা করার জন্য, আমাদের যে লক্ষ্য ছিল একটা স্বাধীন বাংলাদেশ করার জন্য, মুক্ত বাংলাদেশ করার জন্য, সেই লক্ষ্যে আমরা কাজ করব।

বিএনপি মহাসচিব বলেন, ভয়াবহ দানবীয় ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ নির্যাতনের শাসনের পরে আমরা অভ্যুত্থানের মধ্য দিয়ে সুযোগ পেয়েছি নতুন বাংলাদেশ নির্মাণ করার। এই নতুন বাংলাদেশ নির্মাণ করার জন্য আজ আমরা সবাই অন্তত একটি বিষয় একমত যে আমরা প্রত্যেক নাগরিকের সমান অধিকার এখানে প্রতিষ্ঠিত করব।

গারো, হাজং, মণিপুরী, বানাই, বর্মণ, খাসিয়া, কোচ, হদি সম্প্রদায়, ত্রিপুরাসহ ১৮টি জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা সমাবেশে অংশ নেন।

এসব জাতিগোষ্ঠীর উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আজ আপনারা যারা নিজেদের মনে করছেন যে আপনারা আলাদা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্য, আমার নেতা খালেদা জিয়া ও তারেক রহমান কিন্তু সবসময় বলেন— কখনো এ কথা বলা যাবে না। আমরা সবাই বাংলাদেশি, আমাদের অধিকার সবার সমান।

রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফার কথা তুলে ধরে দলটির মহাসচিব বলেন, অতীতে সবসময় সব কাজ করা সম্ভব হয়নি, আপনাদের প্রতি সবসময় সুবিচার করা সম্ভব হয়নি। কিন্তু আমি বিশ্বাস করি, আমাদের নেতার (তারেক রহমান) নেতৃত্বে যে ৩১ দফা প্রণয়ন করা হয়েছে, সেটি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির মূল চাবিকাঠি। সেই ৩১ দফার মধ্যে রেইনবো বাংলাদেশের কথা বলা আছে, রেইনবো জাতির কথা বলা আছে। আপনাদের সবাইকে নিয়ে আমরা সত্যিকার অর্থেই একটি রেইনবো স্টেট তৈরি করতে চাই, সেটাই আমাদের লক্ষ্য।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৩ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৩ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৩ দিন আগে

১৫ আগস্ট ঘিরে আয়োজন, চট্টগ্রামে ১৫ আইনজীবী গ্রেপ্তার

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

৩ দিন আগে