হঠাৎ মাথা ঘোরা-বমি, গাজীপুরে অন্তত ৫০ গার্মেন্টসকর্মী হাসপাতালে

গাজীপুর প্রতিনিধি
অসুস্থ কর্মীদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

গাজীপুরের একটি তৈরি পোশাক কারখানায় অন্তত ৫০ জন কর্মী হঠাৎ মনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গেছে, তাদের অনেকেরই মাথা ঘোরানো ও বমির সমস্যা দেখা দিয়েছে।

সোমবার (১১ মে) সকালে ভোগড়া বাইপাস এলাকার বাংলাদেশে প্যানএশিয়া ক্লদিং লিমিটেড নামে তৈরি পোশাক কারখানার কর্মীরা কাজে যোগ দেওয়ার পরে বেশ কয়েকজন অসুস্থ বোধ করেন।

গাজীপুর শিল্প পুলিশ জানায়, এরপর বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ বোধ করলে অন্তত ৫০ জনকে স্থানীয় তায়েরুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রাথমিক চিকিৎসা শেষে বেশির ভাগ শ্রমিকই বাড়ি ফিরে গেলেও বেশ কয়েকজন এখনো ভর্তি আছেন। তবে তারা সবাই আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, ‘হাসপাতাল পরিদর্শন করে রোগীদের খবর নিয়েছি। চিকিৎসকরা মাস হিস্টিরিয়া বা মাস সাইকোজেনিক ডিজিজ বলে জানিয়েছে। তবে সবাই আশঙ্কামুক্ত আছেন।’

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

৯ মাস পর রহস্য উদ্‌ঘাটন— নামের মিলে খুন হয় স্কুলছাত্র ইয়াছিন

পুলিশ জানিয়েছে, নামের সঙ্গে মিল থাকায় ‘ভুলবশত’ সন্দেহভাজন হিসেবে ইয়াছিনকে হত্যা করা হয়। পিবিআই নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে গতকাল রোববার সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ এ তথ্য জানান। পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানায় পিবিআই।

১৩ ঘণ্টা আগে

‘এই ধান বেপারিও নেয় না, সরকারও নেয় না— পোলাপান লইয়া কী খামু?’

মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের কৃষক জপন দেবনাথ আক্ষেপ করে বলেন, ‘ফুরদিঘা, বেহারকোনা আর কাশিদ্দাপুর হাওরে তিন খানি খেত করছিলাম। বাপ-পুতে মেঘ-বৃষ্টির মধ্যে দেড় খানি খেত কাটছি। বাকিটা পানির নিচে গেছে। এখন এই ধান বেপারিও নেয় না, সরকারও নেয় না। পুত লইয়া কী খামু?’

১৩ ঘণ্টা আগে

এবার রাজধানীতে বসছে ২৭ কোরবানির পশুর হাট

তিনি জানান, প্রথমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রথম যে ইজারা বিজ্ঞপ্তি দিয়েছিল সেখানে সারুলিয়া ছিল। পরে যখন তারা আন্তঃমন্ত্রণালয়ের কাগজপত্র দেখিয়েছে তখন সংশোধিত ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে এই হাটটি বাদ দেওয়া হয়। ফলে এবার ১১টি স্থানে পশুর হাট বসছে।

১ দিন আগে

রাজশাহীর আম বাজারে আসছে ১৫ মে

চলতি মৌসুমে রাজশাহীতে গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাতকরণের সময়সূচি ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ ঘোষণা করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ মে থেকেই গাছ থেকে আম নামাতে পারবেন চাষি ও ব্যবসায়ীরা। ওই দিন থেকে গুটি জাতের আম বাজারে আনা যাবে। এরপর ধাপে ধাপে জেলার বিভিন্ন জনপ্রিয় ও সুস্বাদু আম সংগ্রহের সময় নির্ধা

১ দিন আগে