নড়াইল-২ আসন: প্রার্থী বদল করায় ক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা

নড়াইল প্রতিনিধি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ২২: ৩৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া প্রার্থীদের মধ্যে পরিবর্তন এনেছে বিএনপি। সেই সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের কয়েকটি আসন ছেড়ে দিয়েছে দলটি। ফলে দলের বেশ কয়েকজন হেভিওয়েট নেতা বাদ পড়েছেন। তাদের মধ্যে রয়েছেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম। তিনি নড়াইল-২ আসন থেকে প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন। পরে এই আসনে তার পরিবর্তে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও জাতীয়তাবাদী সমমনা জোটের চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের নাম ঘোষণা করা হয়। এতে ক্ষুব্ধ হন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

স্থানীয় নেতারা জানান, মনিরুল ইসলামকে বাদ দেওয়ার প্রতিবাদে নানা কর্মসূচি পালন করছে তার অনুসারীরা। এর মধ্যে আজ রোববার বিকেলে নড়াইলের মালিবাগ নামক এলাকায় প্রতিবাদ সমাবেশ করে তারা মনিরুল ইসলামের মনোনয়ন পুর্নবহালের দাবি জানান। সেই সঙ্গে ড. ফরিদুজ্জামানকে অবাঞ্চিত ঘোষণা করেন তারা। প্রতিবাদ কর্মসূচিতে তারা ‘ঘর গোছালো মনিরুল,মনোনয়ন পেল ভুয়ারুল’, ‘দলের বাইরে মনোনয়ন মানি না-মানবো না’, ‘জেল খাটলো মনিরুল, মনোনয়ন পায় ভুয়ারুল’, ‘ভুয়া-ভুয়া, ফরহাদ তুমি ভুয়া’, ‘অচেনা মানুষকে,ভোট দেব না ভোট দেব ন ‘ ইত্যাদি স্লোগান দেন।

সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমলে জেলখাটা কর্মীদের পরিবার বাঁচাতে টাকা-পয়সা দিয়ে সহায়তা করলো মনিরুল, দলের সব অনুষ্ঠানের খরচ বহন করে মনিরুল,বাড়ি-ঘর ভাঙচুর-লুটপাট হলো মনিরুলের। এত কিছু করার পরও তাকে মনোনয়ন দেওয়া হলো না। এ কেমন বিচার!

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১৬ ঘণ্টা আগে

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

২ দিন আগে

শিশুসহ ৪ জনকে সরিয়ে নেওয়া হয়েছে রৌমারী সীমান্ত থেকে

স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।

২ দিন আগে

সুনামগঞ্জে ইয়াবাসহ আটক ‘জুলাই যোদ্ধা’, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।

২ দিন আগে