প্রতিবেদক, রাজনীতি ডটকম

টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে আজ ফজরের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে পাঁচ দিনের জোড় ইজতেমা। এটি তাবলীগ জামাত বাংলাদেশের শুরায়ি নেজামের উদ্যোগে আয়োজিত হয়েছে। এই জোড় ইজতেমায় কেবল তিন চিল্লার সাথীরা এবং যারা অন্তত এক চিল্লা সময় ধরে তাবলিগের কাজে যুক্ত আছেন, সেই আলেমরা অংশগ্রহণ করতে পারছেন।
আজ ২৮ নভেম্বর শুক্রবার শুরু হয়ে আগামী মঙ্গলবার ২ ডিসেম্বর আখেরি মোনাজাতের মাধ্যমে এই বিশেষ আয়োজনের সমাপ্তি হবে।
প্রতিবছরের মূল বিশ্ব ইজতেমার প্রস্তুতি হিসেবে এই জোড় অনুষ্ঠিত হয়। এখানে তাবলিগের সাথীরা সারা বছরের দাওয়াতি কাজের কারগুজারি পেশ করেন এবং জ্যেষ্ঠ মুরব্বিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা গ্রহণের সুযোগ পান।
ইতিমধ্যে দেশ-বিদেশের শুরায়ি নেজামের প্রবীণ মুরব্বিগণ টঙ্গীতে উপস্থিত হয়েছেন। সংগঠনটির অভ্যন্তরে জোড়কে তাবলিগ জামাতের ‘সোনালি ঐতিহ্য’ হিসেবে বিবেচনা করা হয়। দাওয়াতের চেতনা জাগ্রত করা এবং সারা বছরের কর্মপদ্ধতির সঠিক রূপরেখা নির্ধারণে এ আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ইজতেমায় বয়ানকারীরা দাঈদের আমল, দাওয়াতের পদ্ধতি, তরতিব এবং দেশের বর্তমান প্রেক্ষাপটে করণীয়-নিষ্করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন, যা সাথীদের দুনিয়া ও আখেরাতের জীবন পরিচালনায় সহায়ক হবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় নির্বাচন শেষে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে মূল বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
১ দিন আগে
স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারিদের একটি দল অস্ত্রসহ ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ইসদাইর এলাকায় মহড়া দিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশকে দেখেই মাদক কারবারিরা গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও
২ দিন আগে
পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির
২ দিন আগে
এর আগে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুক্রবার রাতে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হককে আহ্বায়ক ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত কমিটিতে।
২ দিন আগে