নড়াইল প্রতিনিধি

গত আগস্টে ঘোষিত নড়াইল জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমিটি বাতিলের দাবি জানিয়েছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা। তারা বলছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের নিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) নড়াইল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধারা বলেন, এ কমিটি বাতিল করে তৃণমূলের বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে কাউন্সিল করে কমিটি ঘোষণা করতে হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ও সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান আলেক বলেন, তৃণমূল পর্যায়ের তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করতে হবে। তা না করে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের সমন্বয়ে কমিটি করে নড়াইলে পাঠিয়েছেন।
‘আমরা অনিয়মতান্ত্রিকভাবে গঠন করা এ কমিটি মানি না। দ্রুত কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করতে হবে। তা না হলে স্থানীয় মুক্তিযোদ্ধারা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবেন,’— বলেন মোস্তাফিজুর রহমান আলেক।
সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা শেখ মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা শরীফ বাদশা মিয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন। তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন।
এর আগে গত ২১ আগস্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নড়াইল জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমিটি ঘোষণা করে। বীর মুক্তিযোদ্ধা মুনছুর আহম্মদকে আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা মীর মোখতার আলীকে সদস্য সচিব করে ১১ সদস্যের জেলা কমিটি ঘোষণা করা হয়।
ওই কমিটিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নইম জাহাঙ্গীর ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহম্মেদ খানের সই রয়েছে।
এদিকে নতুন জেলা কমিটি নড়াইল সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমিটি ঘোষণা করেছে। এ কমিটিতে বীর মুক্তিযোদ্ধা শেখ আজিবর রহমানকে আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা মো. তবিবর রহমানকে সদস্য সচিব করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৩ দিন আগে
শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
৩ দিন আগে