বেনাপোল (যশোর) প্রতিনিধি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের অপসারণ এবং বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ‘কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালন করছে বেনাপোল কাস্টমস হাউস।
শনিবার সকাল থেকে আমদানি-রপ্তানি সংক্রান্ত শুল্কায়নসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। কাস্টমস ভবনের ফটকে ব্যানার টাঙিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কর্মকর্তাদের কেউ টেবিলে ছিলেন না। এনবিআরের অনলাইন সার্ভারও বন্ধ থাকায় কোনো বিল অব এন্ট্রি দাখিল করা যায়নি। ফলে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আজ কোনো পণ্য আমদানি বা রপ্তানি হয়নি।
তবে পাসপোর্টযাত্রীদের কার্যক্রম স্বাভাবিক আছে বলে জানিয়েছেন বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবীর তরফদার।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, "কমপ্লিট শাটডাউনের কারণে সকাল থেকেই কাস্টমস কার্যক্রম সম্পূর্ণ বন্ধ। বৃহস্পতিবার আইজিএম ইস্যু করা ছয়টি ভারতীয় ট্রাক প্রবেশ করলেও এর পর আর কোনো ট্রাক আসেনি।"
এর আগে গত সপ্তাহে বেনাপোল কাস্টমসে পর্যায়ক্রমে কলম বিরতির কর্মসূচি পালন করা হয়। ২৩ জুন থেকে শুরু হয়ে চার দিন বিভিন্ন সময়সূচিতে এ কর্মসূচি চলেছে।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৩ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৪ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৪ দিন আগে