নড়াইল প্রতিনিধি

নড়াইল সদরে দুই জায়ের মধ্যেকার ‘ঝগড়া’র জের ধরে বসতঘরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। সদর থানায় অভিযোগও করা হয়েছে।
বুধবার (২ এপ্রিল) দিবাগত গভীর রাতে নড়াইল সদর উপজেলার হবখালি ইউনিয়নের ভান্ডারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের তুহিনুজ্জামান ঝুনুর দুই স্ত্রীর মধ্যে এমন দ্বন্দ্ব থেকে আগুনের সূত্রপাতের অভিযোগ মিলেছে।
সালেহা বেগম ও গোলাম মোস্তফাসহ কয়েকজন প্রতিবেশী বলেন, তুহিনুজ্জামান ঝুনু পেশায় কাঠ ব্যবসায়ী। তিনি দুটি বিয়ে করেছেন। তার দুই স্ত্রী আলাদা বাড়িতে বসবাস করেন। ঝুন্নু দ্বিতীয় বিয়ে করার পর থেকে দুই স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই আছে। দুজনের মধ্যে চুলোচুলি থেকে শুরু করে হাতাহাতির ঘটনাও ঘটেছে।
তুহিনুজ্জামান ঝুনু বলেন, দুই বিয়ে করে বিপদে পড়েছি। দুজনের মধ্যে কোনো মিল নেই। বুধবার সন্ধ্যায় দুজনের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়। ঝগড়ার মধ্যেই ছোট স্ত্রী শেফালি বেগম কার সঙ্গে যেন ফোনে কথা বলে। বুধবার রাতে আমি বড় স্ত্রীর বাড়িতে থাকি। রাত ১১টার দিকে শেফালি বেগম বড় স্ত্রীর বাড়িতে এসে ঘর ভাঙচুর করে। গভীর রাতে দেখি ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে।
অগ্নিকাণ্ডে দ্বিতীয় স্ত্রীর ভূমিকা থাকতে পারে বলে সন্দেহ ঝুনুর। তিনি বলেন, পাশের লোকজন সহায়তা করলেও আগুন থেকে কিছুই রক্ষা করতে পারিনি। নগদ দেড় লাখ টাকা ছাড়াও আগুনে টিভি, ফ্রিজ, ফ্যান, আসবাবপত্রসহ সব পুড়ে ছাই হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা। এ ঘটনায় দ্বিতীয় স্ত্রী শেফালিসহ তার সহযোগীদের নামে সদর থানায় অভিযোগ করেছি।
জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে ঝুনুর দ্বিতীয় স্ত্রী শেফালি বেগম বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, ঘরে আগুন লাগার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৩ দিন আগে
প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।
৩ দিন আগে
রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৪ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৫ দিন আগে