নড়াইল প্রতিনিধি

এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো)- দুটি প্রতিষ্ঠানই সরকারনিয়ন্ত্রিত। গ্রামীণ সড়কের মালিকানা নিয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে মতপার্থক্য দেখা দেওয়ায় সেখানকার উন্নয়নমূলক কর্মকাণ্ড থেমে গেছে। ফলে এলাকার তিনটি গ্রামের লক্ষাধিক মানুষ জনদুর্ভোগে পড়েছে। চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে ওই গ্রামের ব্যবসায়ী, চাকরিজীবী, স্কুল-কলেজের শিক্ষার্থীদের। ঘটনা ঘটেছে নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নে।
ওই দুটি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ, ঠিকাদার ও এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের কাজলা নদীর পানতিতা খেয়াঘাট থেকে টেপারি গ্রামের দূরত্ব এক কিলোমিটার। গত অর্থবছরে গ্রামীণ এ্ রাস্তা নির্মাণে দরপত্র আহবান করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নড়াইল সদর উপজেলা শাখা। কাজের প্রাক্কলিত ব্যয় ধরা হয় দুই কোটি ৯২ লাখ ৯২৭ টাকা। কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ফকির এন্টারপ্রাইজ। ওই বছরের ২৪ সেপ্টেম্বর কাজ শুরু করা হয়। নির্মাণকাজের অর্ধেক হওয়ার পর পানি উন্নয়ন বোর্ড রাস্তাটি নিজেদের মালিকানা দাবি করে নির্মাণ কাজ থামিয়ে দেয় । চার মাসেও এর কোন প্রতিকার হয়নি। যার ভোগান্তির বোঝা টানছে এলাকাবাসী।
সরেজমিন দেখা গেছে, রাস্তার কিছু অংশ মেকাডাম পর্যন্ত কাজ করা হয়েছে। আবার কিছু অংশে কাজ না করায় অতিবৃষ্টিতে জল-কাদায় ভরে আছে। উপায় না পেয়ে এর ভেতর দিয়েই এলাকার মানুষ চলাচল করছে। কেউবা পায়ে হেঁটে, কেউবা বাইসাইকেল কিংবা মোটরসাইকেলে। অনেক জায়গায় রাস্তার দুইপাশে ইটের খোয়া রাখায় পানি জমে পথচারীদের চলাচলে বিঘ্ন হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই একই সড়কে পানি উন্নয়ন বোর্ড বিশ্বব্যাংকের অর্থায়নে একটি প্রকল্পের কাজ চলমান রয়েছে। প্রকল্পের কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত অন্য কোনো সংস্থাকে কাজ করতে দিতে চাচ্ছে না পাউবো।
পানতিতা গ্রামের ফুটবলার মিলন বিশ্বাস,রদীপক বিশ্বাসসহ একাধিক মানুষ জানান,ররাস্তা খুঁড়ে ফেলে রাখায় বৃষ্টিতে কাদা-পানি সব সময় জমে থাকছে। স্কুল-কলেজের শিক্ষার্থীসহ এলাকার জনতাকে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রোগীদের দ্রুত হাসপাতালে নিতে অসুবিধা হচ্ছে।
এদিকে সংশ্লিষ্ট ঠিকাদার ফকির এন্টারপ্রাইজের মালিক জাহিদুল ইসলাম বলেন, এলজিইডির অনুমোদন নিয়ে গত বছরের ২৪ সেপ্টেম্বর রাস্তার কাজ শুরু করা হয়। মাঝ পথে হঠাৎ করে কাজ বন্ধ করে দেওয়ায় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এনওসির প্রয়োজনীয়তার কথা বলে এলজিইডি কাজ আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে।
জানতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নড়াইল সদর উপজেলা শাখার প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, রাস্তা নির্মাণের জন্য পাউবোর এনওসি না নেওয়ায় জটিলতা দেখা দিয়েছে। বিষয়টি সমাধানের চেষ্ট চলছে।
পানি উন্নয়ন বোর্ড নড়াইল জেলা শাখার নির্বাহী প্রকৌশলী অভিজিৎ কুমার সাহা বলেন, ওই সড়কে পাউবোর বিশ্ব ব্যাংকের একটি প্রকল্প চলমান রয়েছে। সেই প্রকল্পের কাজ শেষ না হওয়া পর্যন্ত অন্য কাউকে কাজ করার অনুমতি দেওয়া সম্ভব নয়।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৩ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৪ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৪ দিন আগে