খুলনা প্রতিনিধি

খুলনায় ‘শেখ বাড়ি’ হিসেবে পরিচিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচার বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিচ্ছে ছাত্র-জনতা। খুলনা সিটি করপোরেশনের দুটি বুলডোজার নিয়ে যাওয়া হয়েছে ওই বাড়িটি গুঁড়িয়ে দিতে। এর আগে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের সময়ও ওই বাড়িতে আগুন দেওয়া হয়েছিল।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতাকর্মীরা ঘোষণা দিয়ে ওই বাড়িতে ভাঙচুর চালান। সেখানে শেখ হাসিনা, আওয়ামী লীগ, যুবলীগের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিতে শোনা যায় ছাত্র-জনতাকে।
খুলনা শহরের শেরেবাংলা রোডের দোতলা বাড়িটি ‘শেখ বাড়ি’ নামে পরিচিত। শেখ হাসিনার পাঁচ চাচাতো ভাই শেখ হেলাল, শেখ জুয়েল, শেখ সোহেল, শেখ রুবেল ও শেখ বেলাল সেখানে থাকতেন। শেখ হেলাল ও শেখ জুয়েল সংসদ সদস্য ছিলেন।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের আগের দিন ৪ আগস্ট প্রথম দফায় বাড়িটিতে আগুন দেয় ছাত্র-জনতা। পরদিন ৫ আগস্ট সেখানে ভাঙচুর চালানো হয়, আবার আগুন দেওয়া হয়। বাড়ির মালামালও লুটপাট করা হয়। বাড়িটির অবকাঠামোটুকুই টিকে ছিল এতদিন। বুধবার সেটিও ভেঙে ফেলা হচ্ছে।
নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ছাত্রসমাজের উদ্দেশে বক্তব্য দেবেন— মঙ্গলবার রাতে ছাত্রলীগের ফেসবুক পেজে এ খবর জানিয়ে পোস্ট করার পর থেকেই রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের ঘোষণা আসে শিক্ষার্থীদের বিভিন্ন মহল থেকে।
বুধবার রাত সোয়া ৯টার দিকে শেখ হাসিনা সেই বক্তব্য দিতে শুরু করেন। তবে এর আগেই রাত ৮টার দিকে ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটিরে ফটক ভেঙে ঢুকে ব্যাপক ভাঙচুর শুরু করে। এর ঘণ্টাখানেক পরই খুলনায় শেখ বাড়িতে ভাঙচুর শুরু হয়।

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৪ দিন আগে