প্রতিবেদক, রাজনীতি ডটকম

কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তরিকুল ইসলাম পাপন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) রাত ১১টার দিকে ঘটনাটি ঘটে।
তিনি একটি প্রাইভেট ফার্মে চাকরি করতেন। তিনি ঢাকার শ্যামপুর করিমুল্লাহ বাগ এলাকার থাকতেন। তার বাবার নাম শফিকুল ইসলাম মাসুদ।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
জানা গেছে, গুরতর আহত অবস্থায় পাপনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর রাত সোয়া ১২টায় মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পাপনকে হাসপাতালে নিয়ে আসা পথচারী ইমন আহমেদ জানান, দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপরে চিৎকার শুনে লোকজন দৌড়ে যাচ্ছিলেন, সে সময়ে আমরা কয়েক জন, ব্রিজের নিচে ছিলাম। পরে আমরাও সেখানে যাই। সেখানে দেখতে পাই, লোকটি রক্তাক্ত অবস্থা পরে আছেন।
তার পাশে একজন মেয়ে ছিলেন। পাশে ছিল একটি মোটরসাইকেল। তারা দুজন মোটরসাইকেল দিয়ে যাচ্ছিলেন। আরেকটি মোটরসাইকেলের কয়েকজন তাদের পথরোধ করে।
তিনি আরো জানান, তারা চিৎকার দিলে তারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে সেখান থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। কে বা কারা কি কারণে, তাকে ছুরিকাঘাত করেছে, না কোন ছিনতাইয়ের উদ্দেশ্যে মেরেছে, সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা (সদ্য বহিষ্কৃত) জিসান মিয়া (২৮) প্রধানকে চার দিন পর ছাড়পত্র দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে ‘সুস্থ’ বলে প্রতিবেদন দিয়েছেন মেডিকেল বোর্ডের সদস্যরা।
১ দিন আগে
একই সময় জেলা সিভিল সার্জন ডা. মো. আনোয়ার হোসেনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। তবে হাসপাতাল পরিদর্শনের পর তত্ত্বাবধায়কের কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময় তত্ত্বাবধায়ককে প্রত্যাহারের ইস্যুতে ক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীদের তোপের মুখে পড়েন মন্ত্রী।
১ দিন আগে
বিক্ষোভরত শিক্ষার্থীদের অভিযোগ, তাদের কয়েকজন সহপাঠীকে কলেজ ক্যাম্পাসের ভেতরে আটকে রাখা হয়েছে। এর প্রতিবাদে তারা সড়কে নেমে অবস্থান কর্মসূচি পালন করেন এবং অবরোধের মাধ্যমে প্রতিবাদ জানান।
১ দিন আগে
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, শ্রমিকদের বুঝিয়ে দুপুরের দিকে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর সড়কে যান চলাচল শুরু হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক।
১ দিন আগে