মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মক্তবে যাওয়ার পথে তৃতীয় শ্রেণির এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় আনোয়ার মিয়া নামে ৪২ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ জুন) সকাল ৭টার দিকে উপজেলার কালাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আনোয়ার নিজের ঘরের ভেতরের ছাদে (সিলিং) লুকিয়ে ছিলেন। এলাকাবাসী তাকে ধরে পুলিশে দিয়েছে।
শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) সরকার আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। শিশুটি মৌলভীবাজার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, প্রতিদিনের মতো শিশুটি সকালে মসজিদের মক্তবে যাচ্ছিল। পথে আনোয়ার মিয়া তাকে ভুলিয়ে-ভালিয়ে নিজের ঘরে নিয়ে যায়। সেখানে শিশুটিকে আটকে রেখে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে।
একপর্যায়ে শিশুটি ঘর থেকে পালিয়ে আসে। পরে এলাকার একটি কবরস্থানের পাশে অসুস্থ অবস্থায় পড়ে গেলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঘটনার বিষয়ে জানতে চান। তখন শিশুটি কান্নাজড়িত কণ্ঠে ঘটনার বর্ণনা দেয়।
এদিকে শিশুটির অভিযোগের ভিত্তিতে স্থানীয়রা আনোয়ার মিয়ার বাড়িতে গেলে তিনি ঘরের সিলিংয়ের উপর উঠে আত্মগোপনের চেষ্টা করেন। পরে তাকে নামিয়ে পুলিশে খবর দেওয়া হয়।
পরিদর্শক (তদন্ত) সরকার আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করা হয়েছে। শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। লিখিত অভিযোগ এখনো পাওয়া যায়নি। তবে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।
৪ ঘণ্টা আগে
ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল ও আলামত সংগ্রহের কাজ শুরু করেছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
৬ ঘণ্টা আগে
আরিফকে জিজ্ঞাসাবাদের পরই পুলিশ ওই ভবন ঘিরে ফেলে। ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট ও সিটিটিসিকে ডাকা হয়। সবার উপস্থিতিতে রাতে শুরু হয় অভিযান। পরে ওই বাসায় আরও ৯টি পাইপ বোমা, গান পাউডার, সায়ানাইডসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। আরিফের কাছে পাওয়া ছয়টিসহ সব মিলিয়ে ১৫টি পাইপ বোমা নিষ্ক্রিয় করে বোম্
৭ ঘণ্টা আগে